1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত : শতাধিক যাত্রী আহত গাবতলীতে ফোকাস সোসাইটির উদোগে ঈদ সামগ্রী বিতরণ রাণীনগরে অসহায়দের মাঝে অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ পঞ্চগড়ের বোদায় শুরু হয়েছে সনাতনধর্মাবলম্বীদের ৩ দিনব্যাপী বারুণী উৎসব

বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

  • সম্পাদনার সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৭ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি, প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বর থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে এসে সমাপ্ত হয়। এসময় দিবসটি উপলক্ষ্যে কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক এবং লাইব্রেরি পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার্থীদেরকে লাইব্রেরিমুখী করার জন্য যত ধরণের সুযোগ সুবিধা প্রদান করা দরকার তার ব্যবস্থা করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে আমরা শিক্ষার্থীদেরকে স্মার্ট লাইব্রেরি কার্ড প্রদান করেছি। আরও যা যা করা প্রয়োজন আমরা করব। তোমাদের প্রতি আমার উদার্ত আহ্বান থাকবে সবাই লাইব্রেরিতে আসবে বেশি বেশি বই পড়বে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে অগ্রগামী ভূমিকা পালন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।
সভায় আরোও বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্বাস আলী, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সেলিম হোসেন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আল মেহেদী হাসান।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মো. মাহাবুবুল আলম সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, সকল শাখার পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies