1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত : শতাধিক যাত্রী আহত গাবতলীতে ফোকাস সোসাইটির উদোগে ঈদ সামগ্রী বিতরণ রাণীনগরে অসহায়দের মাঝে অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ পঞ্চগড়ের বোদায় শুরু হয়েছে সনাতনধর্মাবলম্বীদের ৩ দিনব্যাপী বারুণী উৎসব

রাজশাহী মহানগরীর শাহমখদুম ট্রাক টার্মিনালে ও কাটাখালী বাসস্ট্যান্ড থেকে ৭ জন চাঁদাবাজ চক্রের সদস্য গ্রেফতার

  • সম্পাদনার সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৪ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর শাহমখদুম ট্রাক টার্মিনালে ৪জন ও কাটাখালী বাসস্ট্যান্ড থেকে ৩জন মোট ৭জন চাঁদাবাজ চক্রের সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় মহানগরীর শাহমখদুম থানাধীন শাহমখদুম ট্রাক টার্মিনালে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ, ভাউচার ও টোকেন উদ্ধার-করাসহ চাঁদা উত্তোলনের নগদ ৬,৮০৫ টাকা এবং ৬ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
শাহমখদুম ট্রাক টার্মিনালের চাঁদাবাজ চক্রের ৪জন মূলহোতারা হলো: মোঃ আক্তারুজ্জামান হেলেন, (৪৯), সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হারুপুর এলাকার মৃত আসাদুজ্জামানের ছেলে, মোঃ আঃ রাজ্জাক (৪৭), সে মহানগরীর মতিহার থানার খোঁজাপুর এলাকার মৃত এমাজ উদ্দিনের ছেলে, মোঃ আঃ কুদ্দুস (৫৫), সে মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকায় মৃত আমির আলীর ছেলে, মোঃ মিন্টু (৩৬), সে মহানগরীর বিমানবন্দর থানার ভোলাবাড়ী (বায়া) এলাকার মৃত ছলিম উদ্দিন সরকারের ছেলে।
কাটাখালী এলাকার চাঁদাবাজ চক্রের ৪জন মূলহোতারা হলো: মোঃ আশরাফুল ইসলাম (৩২), সে মহানগরীর বেলপুকুর থানার বেলপুকুরিয়া গ্রামের মাহবুব আলমের ছেলে, মোঃ মানিক (৩৮), সে পুঠিয়া থানার নামাজগ্রামের মোঃ জাফ্ফার মন্ডলের ছেলে, ও মৃত এমাজ উদ্দিনের ছেলে মোঃ দুরুল হুদা (৩৮)।
সোমবার (৫ ফেব্রুয়ারী) সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা একটি চাঁদাবাজ চক্র। যদি কোন পণ্যবাহী ট্রাক চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানায় তখন তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে, বিভিন্ন সময় তাদেরে হাতে থাকা বাঁশের লাঠি দ্বারা মারধর এবং গাড়ী ভাংচুর করে।
গ্রেফতার চাঁদাবাজদের বিরুদ্ধে মহানগরীর শাহমখদুম ও কাটাখালী থানায় পৃথক ভাবে চাঁদাবাজি মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies