1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পাবনায় অগ্নিকান্ডে ব্যবসায়ীর বসতবাড়ি পুড়ে ছাই

  • সম্পাদনার সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫১ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকান্ডে আসাদুল ইসলাম নামের এক ব্যবসায়ীর বসতবাড়ি ও মুরগীর খামার পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে পৌর শহরের আফ্রাতপাড়া মহল্লায় এ দূর্ঘটনা ঘটে। ব্যবসায়ী আসাদুল ওই মহল্লার আবুল হোসেনের ছেলে। এতে ওই ব্যবসায়ীর কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। সরেজমিন গিয়ে জানা গেছে, পৌর শহরের পুরাতন বাজারে ছোট্ট একটি মুদি দোকানের পাশাপাশি বাড়িতে মুরগীর খামার করে সংসারে স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখছিলেন ব্যবসায়ী আসাদুল ইসলাম। কিন্তু রবিবার দুপুরে হঠাৎ করেই তার বাড়িতে আগুন লাগে। এতে দুই বসতঘরের আসবাবপত্র, নগদ টাকা, খাদ্য সামগ্রীসহ বাড়ির উঠানে করা খামারের ২৫০টি মুরগী পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকান্ডে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ আসাদুল ইসলাম। চাটমোহর ফায়ার সার্ভিসের টিম লিডার শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। ক্ষতির পরিমান নিরুপণ করার পরই বলা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies