1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমান ৭ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের ৩ জেলায় আচ্ছেন আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ৬ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে-ইসি সচিব বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল  ৫৪ বছরে বিভিন্ন দল ক্ষমতায় এসেছে, কিন্তু বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়নি-নওগাঁয় জামায়াত আমির ১৫ বছর পর সুষ্ঠু নির্বাচনের সুযোগ, জালিয়াতির আশঙ্কা নেই : মির্জা ফখরুল একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সঙ্গীত দল বগুড়ায় মাদকবিরোধী কাবাডি টুর্নামেন্টে কাহালু উপজেলা চ্যাম্পিয়ন নতুন এমপিদের শপথ নিয়ে সাংবিধানিক ব্যাখ্যা দিলেন আইন উপদেষ্টা গোদাগাড়ীতে দুর্নীতিহীন, ন্যায়বিচারপন্থী ও উন্নয়নমুখী নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা ডা. শফিকুর রহমানের

নৌকার বাইরে গেলেই হিন্দুদের ওপর নির্যাতন করা হয় : নিতাই রায় চৌধুরী

  • সম্পাদনার সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৮ বার প্রদশিত হয়েছে

সদ্য সম্পন্ন জাতীয় নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘু নির্যাতনের তথ্য সংগ্রহে বিএনপির কেন্দ্রীয় কমিটি গঠিত তদন্ত কমিটি প্রধান বিএনপির ভাইস-চেয়ারম্যান ও বিএনপি-টিম প্রধান নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘নৌকার বাইরে গেলেই হিন্দুদের ওপর নির্যাতন করা হয়।’তথ্য সংগ্রহে তদন্ত কমিটি সরেজমিন পরিদর্শন করেছে। এর অংশ হিসেবে শনিবার (৩ ফেব্রুয়ারি) তদন্ত কমিটি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামে যায়। সেখানে তিনি এ কথা বলেন। এ সময় তদন্ত কমিটির সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, যুবদলের সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী সোহাগ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সিনিয়র সহ-সভাপতি কে এম জাফর-সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলটি নির্যাতিতদের বাড়ি বাড়ি যায় এবং সহিংসতার প্রত্যক্ষ বর্ণনা শোনে তাদের মুখ থেকে।

এ সময় ভু্ক্তভোগীরা অভিযোগ করে, ‘নৌকায় ভোট না দেয়ায় তাদের ওপর হামলা চালানো হয় এবং এখনো তারা ভীতসন্ত্রস্ত।’

পরে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৭ জানুয়ারি ডামি নির্বাচনের আগে ও পরে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা করে তাদের হতাহত করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে- সরেজমিনে বিএনপির তদন্ত কমিটি এসব তথ্য সংগ্রহ করছে। পরে কেন্দ্রীয়ভাবে এই রিপোর্ট প্রকাশ করা হবে।’

তিনি বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়কে তারা ভোট ব্যাংক মনে করে। তারা স্বাধীনভাবে তাদের মতামতও প্রকাশ করতে পারে না। নৌকার বাইরে গেলেই তাদের ওপর হামলা-নির্যাতন নেমে আসে।’

পরে প্রতিনিধি দলটি ঝিনাইদহের উদ্দেশে রওনা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies