1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমান ৭ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের ৩ জেলায় আচ্ছেন আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ৬ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে-ইসি সচিব বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল  ৫৪ বছরে বিভিন্ন দল ক্ষমতায় এসেছে, কিন্তু বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়নি-নওগাঁয় জামায়াত আমির ১৫ বছর পর সুষ্ঠু নির্বাচনের সুযোগ, জালিয়াতির আশঙ্কা নেই : মির্জা ফখরুল একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সঙ্গীত দল বগুড়ায় মাদকবিরোধী কাবাডি টুর্নামেন্টে কাহালু উপজেলা চ্যাম্পিয়ন নতুন এমপিদের শপথ নিয়ে সাংবিধানিক ব্যাখ্যা দিলেন আইন উপদেষ্টা গোদাগাড়ীতে দুর্নীতিহীন, ন্যায়বিচারপন্থী ও উন্নয়নমুখী নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা ডা. শফিকুর রহমানের

বগুড়ায় বিএনপির কালো পতাকা মিছিল ও সামাবেশ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১৪৯ বার প্রদশিত হয়েছে

বগুড়ায় জেলা বিএনপির কালো পতাকা মিছিল। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বগুড়ায় কালো পতাকা মিছিল করেছে বগুড়া জেলা বিএনপি। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে বগুড়া জেলা বিএনপি শহরের কালো পতাকা মিছিল বের করে। মিছিল শেষে নবাববাড়ীস্থ বিএনপির দলীয় কার্যালয়ে সামনে এসে সংপ্তি সমাবেশের মাধ্যমে শেষ হয়। বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সংপ্তি সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অবৈধভাবে মতা দখল ও অব্যবস্থাপনায় বর্তমানে দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক মহাসঙ্কট চলছে। দেশের মানুষের ভোটাধিকার হরণ করে একদলীয় প্রহসনের ডামি নির্বাচন করে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সরকারের এই ডামি প্রার্থী ও ডামি ভোটারের তামাশার নির্বাচন দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি পাচ্ছে না। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং গ্যাস ও বিদ্যুতের চরম সঙ্কটে দেশের মানুষ মহা-বিপাকে পড়েছে। এ পরিস্থিতিতে আজ বিকেলে প্রহসন ও কলঙ্কিত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের নিয়ে সংসদ অধিবেশন বসবে। আমরা এই অবৈধ সংসদকে প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে প্রহসনের এই ডামি নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানাচ্ছি। কালো পতাকা মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ভিপি সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি লাভলী রহমান, এম আর ইসলাম স্বাধীন, এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, এ্যাড. আব্দুল বাছেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক নাজমুল হুদা পপন, শেখ তাহা উদ্দিন নাইন, মনিরুজ্জামান মনির, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. জহুরুল ইসলাম, কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, তৈহিদুল ইসলাম বিটু, বগুড়া জেলা যুবদলের ভারপ্রাপ্ত যুগ্ন আহবায়ক আতাউর রহমান শম্ভু, জেলাস শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া জেলা শাখার সভাপতি এ্যাড. আজগর আলী, সাধারণ সম্পাদক এ্যাড. মোজাম্মেল হক, জেলা কৃষকদলের সদস্য সচিব এনামুল হক সুমন, শহর যুবদলের আহবায়ক আহসান হাবিব মমি সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযগী সংংগঠনের নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies