1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম:
ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত : শতাধিক যাত্রী আহত গাবতলীতে ফোকাস সোসাইটির উদোগে ঈদ সামগ্রী বিতরণ রাণীনগরে অসহায়দের মাঝে অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ পঞ্চগড়ের বোদায় শুরু হয়েছে সনাতনধর্মাবলম্বীদের ৩ দিনব্যাপী বারুণী উৎসব

ধসে পড়েছে রাবির নির্মাণাধীন হলের একাংশ: হাসপাতালে ৬, নিখোঁজ ৩

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১২৭ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন ১০ তলাবিশিষ্ট শহীদ এ.এইচ.এম. কামরুজ্জামান হলের একাংশ ধসে পড়েছে। এতে ৫/৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। শ্রমিকদের ভাষ্যমতে, এখনো ২/৩ জন শ্রমিক নিখোঁজ আছে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজ শুরু করেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সোয়া ১২টায় এ ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন হলের উত্তর-পূর্ব কোনের ভবনের দ্বিতলার বিমগুলো ধসে পড়েছে। ছিটকে পড়েছে ঢালাইগুলো। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট উদ্ধার কাজ শুরু করেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ছেলেদের আবাসিক হলের ছাদের জন্য বিমগুলোর ঢালাই কাজ চলছিল। এসময় অনাকাঙ্খিতভাবে বিমগুলো ধসে পড়ে। আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। পরে আমরা বিস্তারিত জানাব।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, এমন ঘটনা ভীষণভাবে অপ্রত্যাশিত। যারা আহত হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কয়েকজন সহকারী প্রক্টর তাদের সাথে হাসপাতালে আছেন। কেউ নিখোঁজ আছে কি না তা আমরা এখনো জানি না। এখন উদ্ধার কাজ চলছে, পরে আমরা বিস্তারিত জানাব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies