1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে বইছে মৃদু শৈত্য প্রবাহ,তাপমাত্রা ৭.৩ডিগ্রি সেলসিয়াস

  • সম্পাদনার সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৫১ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম : কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্য প্রবাহ।সীমান্তবর্তি জেলা হওয়ায় উত্তরীয় হিমেল হাওয়ায় কাবু হয়ে পড়েছে কুড়িগ্রামের জনপদ। আবহাওয়া এমন পরিস্থিতিতে সকল পেশাজীবি ও শ্রম জীবি মানুষ পড়েছে ভোগান্তিতে। কুড়িগ্রাম রাজারহাট কৃষি পর্যবেক্ষনাগার ও আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, রবিবার (২৮ জানুয়ারি) সকাল ৯ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৩ ডিগ্রী সেলসিয়াস। কুড়িগ্রামের হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা মোঃ আব্দুল আজিজ বলেন, গত ৮- ১০ বছরে কুড়িগ্রামে এমন পরিস্থিতি দেখি নাই। শীতের সাথে প্রচুর ঠান্ডা বাতাস এ বছর শীতের চিত্রটা ভিন্ন।আজও সেই কুয়াশা পড়ছে। চারিদিক ঢেকে গেছে, আমরা বয়স্ক মানুষ আমাদের হাটতে চলতে খুব সমস্যা হয়। ধরলার পাড়ের মোস্তাক মিয়া বলেন,ঠান্ডায় কাজ করা খুব কষ্ট হইছে। হাত পা বরফ হয়ে যাচ্ছে।এই অবস্থা ইট বালু সিমেন্টের কাজ করি।কি করবো কাজ না করলে তো আর সংসার চলবে না।কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান,জেলায় থেকে ৭.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এরকম তাপমাত্রা আরও দুই চারদিন অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies