1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ধুনটে সরকারি চাল কালোবাজারে বিক্রিকালে আটক ২ : ইউপি সদস্য সহ ১০ জনের বিরুদ্ধে মামলা

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৭ বার প্রদশিত হয়েছে

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাল রাতের আঁধারে কালোবাজারে বিক্রির সময় ভটভটি বোঝাই ৩ হাজার ৬০০ কেজি চাল উদ্ধার করেছে থানা পুলিশ। এঘটনায় পুলিশ ২ পাচারকারীকে আটক করেছে। এঘটনায় পুলিশ বাদী হয়ে চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য ডিলার ফরহাদ হোসেন সহ ১০ জনের নাম উল্লেখ্য করে ও অজ্ঞাত ৩/৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের চৌকিবাড়ী গ্রাম থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও সরকারি লোগো সম্বলিত খাদ্য বান্ধব কর্মসূচির শতাধিক বস্তা চাল উদ্ধার করা হয়। এঘটনায় আটককৃতরা হলো- চৌকিবাড়ী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আরিফ হোসেন (৪৪) ও একই গ্রামের কালাম মন্ডলের ছেলে ভটভটি চালক মঞ্জু মন্ডল (৪২)। জানাগেছে, ধুনট উপজেলায় সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০টি ইউনিয়নে ২০ জন ডিলার নিয়োগের মাধ্যমে দুস্থদের মাঝে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। প্রতিজন সুবিধাভোগি প্রতি বছরের ৫ মাস ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাল কিনতে পারবেন।
কিন্তু অভিযোগ রয়েছে, কতিপয় ডিলার ও জনপ্রতিনিধি এসব দুস্থ মানুষের সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড কৌশলে আটকে রেখে তাদের বরাদ্দকৃত চালগুলো কালোবাজারে বিক্রি করে দেয়।
সোমবার রাত ১০ টার দিকে ধুনটের দিঘলকান্দি বাজারের সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার ইউপি সদস্য ফরহাদ হোসেন, আরিফ, মঞ্জু মন্ডল ও কপিল উদ্দিন সহ তাদের সহযোগিরা ৩ হাজার ৬০০ কেজি চাল ভটভটিতে করে কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা ও তদন্ত জাহিদুল হকের নেতৃত্বে ধুনট থানার এসআই রুহুল আমিন খান, এসআই আসাদুজ্জামান ও রিপন মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে চৌকিবাড়ী গ্রামে অভিযান চালিয়ে ২ জনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, ইউপি সদস্য ফরহাদ হোসেন তার স্ত্রীর নামে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারশীপ নিয়েছেন। কিন্তু তিনি গোপনে দুস্থদের সরকারি বরাদ্দকৃত চাল রাতের আধারে কালোবাজারে বিক্রি করে দেন।
ধুনট থানার এসআই রুহুল আমিন জানান, সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির দুস্থদের চাল রাতের আধারে বিক্রি করা হচ্ছে সংবাদ পেয়ে সেখানে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে ভটভটি বোঝাই শতাধিক বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে।
এসময় ভটভটিতে বসে থাকা কয়েকজন দৌড়ে পালিয়ে গেলেও ভটভটি চালকের তথ্য অনুযায়ি চৌকিবাড়ি গ্রামের আরিফের বাড়িতে অভিযান চালানো হয়। ঘন্টাব্যাপি সেখানে অভিযান চালিয়ে আরো কয়েক বস্তা সরকারি চাল উদ্ধার এবং সরকারি চাল কালেবাজারে বিক্রির জন্য ভটভটি চালক মঞ্জু ও পাচারকারী আরিফকে আটক করা হয়েছে।
এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, এঘটনায় আটককৃতরা এবং ইউপি সদস্য ফরহাদ হোসেন সহ ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩/৪ বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এবিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির ঘটনায় জড়িত থাকলে ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies