1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম:
ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত : শতাধিক যাত্রী আহত

গাছে গাছে আমের মুকুল, কুয়াশা নিয়ে শঙ্কায় বাগানিরা

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৩৯ বার প্রদশিত হয়েছে

রাজশাহী: রাজশাহীর বিভিন্ন অঞ্চলে আমগাছে দেখা দিয়েছে মুকুল। আগাম জাতের গাছগুলোতে মুকুল আসতে শুরু করেছে। তবে সব গাছে মুকুল আসতে সময় লাগবে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত। এখন পর্যন্ত তীব্র শীতে মুকুলের তি না হলেও শঙ্কায় রয়েছেন কৃষকরা।
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, জেলায় এবার ১৯ হাজার ৬০২ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এসব বাগান থেকে ২ লাখ ৬০ হাজার ১৬৪ মেট্রিক টন আম উৎপাদনের ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর রাজশাহীতে ১৯ হাজার ৫৭৮.৮ হেক্টর জমিতে আমের চাষ হয়েছিল। আর উৎপাদন হয়েছিল ২ লাখ ৬০ হাজার ৬ মেট্রিক টন আম। গত বছর আম বিক্রি করে এ অঞ্চলের চাষিদের আয় হয়েছিল ১৫২৮ কোটি ২ লাখ ৯৯ হাজার ৭৭০ টাকা।
সরেজমিনে দেখা যায়, রাজশাহীর বাঘা, চারঘাট, গোদাগাড়ী ও নগরীর বেশ কিছু এলাকার অগ্রীম জাতের আমের গাছে মুকুল এসেছে। এসব গাছ ও মুকুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে এখনও বেশিরভাগ আম বাগানে মুকুল ফুটে ওঠেনি।
রাজশাহীর বাঘা এলাকার চাষি আব্দুল মতিন বলেন, আগাম জাতের ৪টি গাছে মুকুল এসেছে। বাকি ১৮টি গাছে এখনও মুকুল আসেনি। আশা করছি দুই-এক সপ্তাহের মধ্যেই মুকুল চলে আসবে। এখন গাছের গোড়ার যত্ন নিচ্ছি।
রাজশাহীর পবা এলাকার চাষি শরিফুল ইসলাম বলেন, প্রতি বছরের মতো এবারও কাঁচা মিষ্টি ও আগাম জাতের গুটি আমের গাছে মুকুল এসেছে। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই সব গাছ মুকুলে ছেয়ে যাবে। তবে কুয়াশায় কিছু মুকুল নষ্ট হতে পারে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজদার হোসেন বলেন, আগাম কিছু জাতের গাছে মুকুল এসেছে। রাজশাহীতে এবার প্রায় ২০ হাজার হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। বাকিগুলোতে পর্যায়ক্রমে চলে আসবে।
রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ শফিকুল ইসলাম বলেন, রাজশাহীর কিছু বাগানে আমের মুকুল এসেছে। সব আমের মুকুল ফুটতে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত সময় লেগে যেতে পারে।
তিনি বলেন, ঘন কুয়াশা বা শৈত্যপ্রবাহ নামলে আগাম মুকুল তিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এেেত্র মুকুল ফোটার সঙ্গে সঙ্গে ছত্রাকনাশক ও ইমিডাকোরোপিড গ্রুপের ওষুধ স্প্রে করতে হবে। তাহলেই এই তির সম্ভাবনা কমে যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies