1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমান ৭ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের ৩ জেলায় আচ্ছেন আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ৬ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে-ইসি সচিব বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল  ৫৪ বছরে বিভিন্ন দল ক্ষমতায় এসেছে, কিন্তু বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়নি-নওগাঁয় জামায়াত আমির ১৫ বছর পর সুষ্ঠু নির্বাচনের সুযোগ, জালিয়াতির আশঙ্কা নেই : মির্জা ফখরুল একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সঙ্গীত দল বগুড়ায় মাদকবিরোধী কাবাডি টুর্নামেন্টে কাহালু উপজেলা চ্যাম্পিয়ন নতুন এমপিদের শপথ নিয়ে সাংবিধানিক ব্যাখ্যা দিলেন আইন উপদেষ্টা গোদাগাড়ীতে দুর্নীতিহীন, ন্যায়বিচারপন্থী ও উন্নয়নমুখী নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা ডা. শফিকুর রহমানের

সরকার নিজেরাই নৌকা উঠিয়ে নিয়েছে : মঈন খান

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১২৮ বার প্রদশিত হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, উপজেলা নির্বাচনে নিজেদের নৌকা নিজেরাই উঠিয়ে নিয়েছে। তারা বুঝতে পেরেছে মানুষ এবার নৌকাকে প্রত্যাখ্যান করেছে। মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল। মঈন খান বলেন, জনগণের শক্তির কাছে কোনো কিছু টিকে থাকতে পারেনি। এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, আমরা জোর গলায় বলতে পারি কারণ নৈতিক শক্তিতে বলিয়ান। নির্বাচন বলতে কিছু হয়নি। ইলেকশনের নাম সিলেকশন হয়েছে। তিনি বলেন, মানুষ সরকারকে প্রত্যাখ্যান করেছে। প্রহসনের নাটক করেছে। কেউ ভোট দিতে যায়নি। এটা বিএনপির কথা নয় বিভিন্ন রাষ্ট্রগুলো একই কথা বলছে। এই সরকারকে বিদায় দেবো জানিয়ে মঈন খান বলেন, একটি উদ্দেশে এই সরকারকে বিদায় দেবো সেটি হলো গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে। এ সময় ওলামা দলের নেতাকর্মীসহ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies