1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামের যাত্রাপুরে ৫ শতাধিক মানুষের মাঝে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ

  • সম্পাদনার সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৫৩ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম : কুড়িগ্রাম ২২বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে কুড়িগ্রামের চর যাত্রাপুরে দুঃস্থ ও অসহায় প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার(২১ জানুয়ারি) সকালে যাত্রাপুর সীমান্ত ফাঁড়িতে এসব শীতবস্ত্র তুলে দেন ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল মোত্তাকিম, অতিরিক্ত পরিচালক মেজর মো. মাহবুবুর রহমান, যাত্রাপুর সীমান্ত ফাঁড়ির সুবেদার সৈয়দ আলী প্রমুখ। শীতবস্ত্র পাওয়া শীতার্ত রহিমা বেগম, আবেদ আলী, মজিবররা জানান, তাদের শীতবস্ত্র কেনার সামর্থ নেই। এই শীতবস্ত্রের মাধ্যমে এখন আমাদের কিছুটা হলেও শীত নিবারণ করতে পারবো। লাইলী বেগম বলেন, গত কয়েকদিন ধরে খু্ব ঠান্ডা। রাতে ঘুমাইতে পারি না।আজ কম্বলটা পেয়ে খু্ব খুশি হলাম।অন্তত রাতে শান্তিতে ঘুমাতে পারবো। কুড়িগ্রাম ২২ বিজিবি’র অধিনায়ক লেঃ কমান্ডার আব্দুল মুত্তাকিম বলেন, আমরা দৈনন্দিন কাজের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন দূর্যোগে মানুষের পাশে হাত বাড়াই।এরই ধারাবাহিকতা শীত প্রবণ এ অঞ্চলের দুঃস্থ ও অসহায় মানুষের জন্য আজ যাত্রাপুর এলাকায় ৫ শত কম্বল বিতরণ করা হলো।আমাদের এ ধারা অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies