1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

নওগাঁর মান্দায় প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১, আহত ২

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৬ বার প্রদশিত হয়েছে

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী ময়নুল ইসলাম (৩২) নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে জালাল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাজীগোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম ময়নুল ইসলাম। তিনি কালিকাপুর ইউনিয়নের চকগোবিন্দ দহপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহতরা একই গ্রামের আজিবর রহমানের ছেলে জালাল হোসেন (৩৮) ও ইমাজ উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৪০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হতাহতরা একটি মোটরসাইকেল যোগে মান্দা ফেরিঘাটের দিক থেকে নিজ গ্রামে ফিরছিলেন। তাঁরা ঘটনাস্থালে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ময়নুল ইসলামের মৃত্যু ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক প্রাইভেটকারটিকে আটক করা সম্ভব হয়নি । ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies