1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে বিপন্ন প্রজাতির মদনটাক পাখি উদ্ধার

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৫৬ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সিন্ধুরমতি গ্রাম থেকে বিপন্ন প্রজাতির মদনটাক(হারগিলা) পাখি আহত অবস্থা উদ্ধার করেছে বন বিভাগ। এসময় পাখিটির একটি ডানা ভাঙা ছিল। পরে প্রাথমিক চিকিৎসা শেষে পাখিটিকে চট্রগ্রামের শেখ রাসেল এভিয়ারি এন্ড ইকোপার্ক রাঙুনিয়ায় পাঠানোর ব্যবস্থা করেন বন বিভাগ। মঙ্গলবার ১৬ জানুয়ারি বিকেলে পাখিটিকে চট্টগ্রামের উদ্দেশ্যে পাঠানো হয়। এর আগে  সোমবার দুপুরে বন বিভাগের আওতায় কুড়িগ্রামের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের স্বেচ্ছাসেবক সদস্য মোঃ আব্দুর রশিদ, সাইদ ও জুয়েল রানা আহত মদনটাকের খবর পেয়ে সিন্ধুরমতি গ্রামে যান।সেখান স্থানীয় রতনের বাড়ি থেকে মদনটাক পাখিটিকে উদ্ধার করে নিয়ে আসেন।পাখিটির একটি ডানা ভাঙা ছিল।

পরে কুড়িগ্রাম সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষন কেন্দ্রে নিয়ে ভেটিনারী চিকিৎসা দেওয়া হয়।চিকিৎসা শেষে মঙ্গলবার পাখিটিকে অবমুক্তের উদ্দেশ্য চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা করেন বন বিভাগ।

গ্রীন ভিলেজ প্রতিষ্ঠাতা আব্দুর রশিদ বলেন, আমরা সামাজিক কাজ করে থাকি।পাশাপাশি বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের স্বেচ্ছাসেবক সদস্য। আহত মদনটাক পাখির খবর পেয়ে আমরা সিন্ধুরমতি গ্রামে গিয়ে রতনের বাড়ি থেকে পাখিটি উদ্ধার করি।বর্তমানে পাখিটি বন বিভাগের আওতায় চট্টগ্রামে পাঠানো হচ্ছে।

রতন বলেন, আমি পাখিটিকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যাই এবং যত্ন করি। পরে গ্রীন ভিলেজ এর স্বেচ্ছাসেবক ভাইদের হাতে তুলেদেই।

রংপুর বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোঃ মিজানুর রহমান বলেন,মদনটাক পাখিটিকে আহত অবস্থা উদ্ধার করে কুড়িগ্রাম সামাজিক বনায়ন ও নার্সারী প্রশিক্ষন কেন্দ্র রেখে ভেটেনারি চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমান পাখিটিকে চট্রগ্রামের রাঙুনিয়া শেখ রাসেল এভিয়ারি এন্ড ইকোপার্কে পাঠানোর ব্যবস্থা চলছে।তিনি আরো বলেন মদনটাক পাখি আই ইউ সি এন এর লাল তালিকায় রয়েছে। এটি এখন বিপন্ন প্রজাতির পাখি হিসেবে পরিচিত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies