1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • সম্পাদনার সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১৮৭ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম: ঠান্ডায় যুবুথুবু যখন কুড়িগ্রামে তখন দুঃস্থ অসহায় মানুষের পাশে এগিয়ে এলেন  সামাজিক সংগঠন ‘আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন’। সংগঠনটির উদ্যোগে ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে ১ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে ঘোগাদহ ইউনিয়নের খামার রসুলপুর গ্রামে দুঃস্থ মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনটির চেয়ারম্যান নাজমুল হোসাইন ভূইঁয়া, বিশেষ অতিথি ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, সমাজসেবক আব্দুল মতিন ও মাহমুদুল হাসানসহ সংগঠনটির প্রতিনিধিগণ।

শীতবস্ত্র পেয়ে মর্জিনা বেগম নামের এক বৃদ্ধা বলেন, ‘ঠান্ডার ঘরে থাকা যায়। গরিব মানুষ গরম কাপড়-কম্বল কিছু নাই। কম্বল পেয়ে খুব উপকার হইল।’

রসুলপুর গ্রামের আমেনা বেগম বলেন, ‘ঠান্ডায় হাত-পাও বরফ হয়। হামরা গরিব মানুষ, হামার খোঁজ কাইও নেয় না? এমার কম্বল কোনা পেয়ে খুব উপকার হইল।’

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ হাসিবুর রহমান হাসিব বলেন,
‘শীতের কষ্ট নিবারণে আমরাই কিংবদন্তি ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। দুঃস্থ ও অসহায় মানুষজন আজ এই শীতবস্ত্র পেয়ে অনেক খুশি। তাদের শীতের কষ্টটা অনেকটা দুর হবে।’

আমরাই কিংবদন্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ নাজমুল হোসাইন ভূঁইয়া বলেন, ‘কুড়িগ্রাম অঞ্চলটি বন্যার সময় বন্যা আর শীতের সময় খুবই শীত। এই দূ্র্যোগ পূর্ণ এলাকায় শীতের বৈরী আবহাওয়া থেকে মানুষের শীতের কষ্ট নিবারণে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা যেন সারাক্ষণ মানুষের পাশে থেকে সবসময় উপকার করতে পারি এই প্রত্যাশা করছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies