1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত : শতাধিক যাত্রী আহত

সাত মাস পর ডেঙ্গু রোগীশূন্য হলো রামেক হাসপাতাল

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১৩৭ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: সাত মাস পর ডেঙ্গু রোগীশূন্য হলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। গত ৯ জানুয়ারি সর্বশেষ একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল। শুক্রবার সকালে সুস্থ হয়ে তিনিও হাসপাতাল ছেড়েছেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএমএ শামীম আহমেদ জানান, ২০২২সালে রামেক হাসপাতালে হাসপাতালে ৫২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নেন। এদের মধ্যে ৫২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ছয়জন রোগী মারা গেছেন।
চলতি মৌসুমে (২০২৩) পাঁচ হাজার ৪৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে রাজশাহীতে আক্রান্ত হয়েছেন চার হাজার ১৯৮ জন। এ মৌসুমে রামেক হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ৩৯৩ জন। এ মৌসুমে ৩৮ জন রোগী মারা গেছেন।
সবশেষে শুক্রবার রাজশাহীর চারঘাট উপজেলার আরিফুল ইসলাম (৩৬) চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
ব্রিগেডিয়ার জেনারেল এফএমএ শামীম আহমেদ আরও জানান, ডেঙ্গু রোগীর চাপ বাড়ায় হাসপাতালে আলাদা ওয়ার্ড করা হয়েছিল। চলতি মৌসুমে সর্বোচ্চ রোগী হয়েছিল ২৪০ জন। বর্তমানে হাসপাতালে আর কোনো ডেঙ্গু রোগী নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies