1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত : শতাধিক যাত্রী আহত

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ইয়াবা-সহ ২জন মাদক কারবারী গ্রেফতার

  • সম্পাদনার সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৫২ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাব্বানী: রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ইয়াবা-সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৯ টায় মহানগরীর বোয়ালিয়া থানার শেখেরচক বিহারী বাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করে এসআই মিঠুন সরকার ও সঙ্গীয় ফোর্স। এ সময় তাদের কাছ থেকে মরননেশা ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: মোঃ মেহেদী হাসান(৩০), সে রাজশাহীর বাঘা থানার খাগোড় বাড়িয়ার মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে। (বর্তমানে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টিকিয়াপাড়া বাসার রোড বসবাস করে)। অপর আসামি মোঃ অভি (২৪), সে একই থানার শেখেরচক বিহারী বাগান এলাকার মোঃ জিয়ার ছেলে।
শনিবার (৬ জানুয়ারী) এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মহানগরীর বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies