1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমান ৭ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের ৩ জেলায় আচ্ছেন আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ৬ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে-ইসি সচিব বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল  ৫৪ বছরে বিভিন্ন দল ক্ষমতায় এসেছে, কিন্তু বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়নি-নওগাঁয় জামায়াত আমির ১৫ বছর পর সুষ্ঠু নির্বাচনের সুযোগ, জালিয়াতির আশঙ্কা নেই : মির্জা ফখরুল একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সঙ্গীত দল বগুড়ায় মাদকবিরোধী কাবাডি টুর্নামেন্টে কাহালু উপজেলা চ্যাম্পিয়ন নতুন এমপিদের শপথ নিয়ে সাংবিধানিক ব্যাখ্যা দিলেন আইন উপদেষ্টা গোদাগাড়ীতে দুর্নীতিহীন, ন্যায়বিচারপন্থী ও উন্নয়নমুখী নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা ডা. শফিকুর রহমানের

জনগণকে রিফিউজি বানিয়েছে সরকার : রিজভী

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১৩৩ বার প্রদশিত হয়েছে

দেশ ও জাতির স্বার্থে আগামী ৭ জানুয়ারি ভোট বর্জন করার আহবান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, শুধুমাত্র বিনা ভোটে অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য গত ১৫ বছর ধরে অব্যাহতভাবে সংবিধান লঙ্ঘন করে চলেছে সরকার। সংবিধানকে দুমড়ে মুচড়ে কাগজের নৌকা বানিয়েছে তারা। গত তিনটি নির্বাচনে দেশের তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি। তাদের ভোট ডাকাতি করা হয়েছে। এভাবে ভোটাধিকার হরণ করে দেশের জনগণকে রিফিউজিতে পরিণত করেছে। অতএব ৭ জানুয়ারি নির্বাচন বর্জন করুন।

নির্বাচন বর্জনে ও অসহযোগ আন্দোলনের পক্ষে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা রাজউক কলেজের সামনে লিফলেট বিতরণ শেষে এ আহবান জানান তিনি।

রিজভী বলেন, জোর-জবরদস্তি করে ডামি ও একতরফা নির্বাচন করে দেশের বিপদ ডেকে আনবেন না। এভাবে পাতানো নির্বাচন করে, জনগণের সাথে প্রতারণা করে ক্ষমতা ধরে রাখা যাবে না। ডামি নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়ে সকল পর্যায়ের মানুষকে ভোট বর্জনের আহবান জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন, দক্ষিণখান বিএনপির আহ্বায়ক মোতালেব হোসেন রতন, যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন, দক্ষিণখান শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুরুজ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা, ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, প্যাব দফতর সম্পাদক হাসান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা ডা. মুনতাসির, ডা. রাহাত, ডা. দিয়া, আশরাফুল আসাদসহ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies