1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে চোরাই ভ্যানসহ তিনজন গ্রেফতার দেশের ৪২ টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ: বগুড়ায় এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির বগুড়ায় উপনির্বচনে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা গ্রহণ রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার

দেশে করোনায় আরও ২৫ জনের মৃত্যু

  • সম্পাদনার সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৫ বার প্রদশিত হয়েছে

ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৩৯ জনে।
গত একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২১২ জনের। এই পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫২ হাজার ৫৬৩ জনে।
সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে রোববার করোনায় তার আগের ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয় এবং ৯৮০ জন নতুন রোগী শনাক্ত হয়।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২০২ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১২ হাজার ৬৮১ জন।
গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৪৮৫ জনের নমুনা সংগ্রহ করে ২৭ হাজার ৭৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৪ দশমিক ৩৬ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ১৩ জন এবং নারী ১২ জন। ঢাকা বিভাগে ৯ জনে, চট্টগ্রামে ৮, খুলনায় ৩, সিলেটে ৩ ও রংপুরে ২ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিন জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies