1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৮তম জন্মবার্ষিকী পালিত

  • সম্পাদনার সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৯ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে নানা আয়োজনে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৮ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম প্রেসক্লাব, কুড়িগ্রাম সরকারি কলেজ, সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন । পরে দিনব্যাপী অনুষ্ঠিত হয় সৈয়দ হক মেলা। মেলার উদ্বোধন করেন- কবিপত্নী ডা. আনোয়ারা সৈয়দ হক। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দীন, একুশে পদকপ্রাপ্ত সমাজসেবী এ্যাড. আব্রাহাম লিংকন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক সহ অন্যান্যরা। পরে সৈয়দ হকের একটি অপ্রকাশিত গন্থ “জনক ও কালো কফি’র মোড়ক উন্মোচন করা হয়।  দিনব্যাপী মেলায় কবিতা পাঠ, বিভিন্ন প্রকাশনার মোড়ক উন্মোচন, লেখক ও কবি সম্মিলন স্বরচিত সাহিত্য পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies