1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমান ৭ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের ৩ জেলায় আচ্ছেন আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ৬ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে-ইসি সচিব বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল  ৫৪ বছরে বিভিন্ন দল ক্ষমতায় এসেছে, কিন্তু বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়নি-নওগাঁয় জামায়াত আমির ১৫ বছর পর সুষ্ঠু নির্বাচনের সুযোগ, জালিয়াতির আশঙ্কা নেই : মির্জা ফখরুল একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সঙ্গীত দল বগুড়ায় মাদকবিরোধী কাবাডি টুর্নামেন্টে কাহালু উপজেলা চ্যাম্পিয়ন নতুন এমপিদের শপথ নিয়ে সাংবিধানিক ব্যাখ্যা দিলেন আইন উপদেষ্টা গোদাগাড়ীতে দুর্নীতিহীন, ন্যায়বিচারপন্থী ও উন্নয়নমুখী নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা ডা. শফিকুর রহমানের

ভোটের ফল আগেই লেখা হয়েছে, ৭ জানুয়ারি শুধু ঘোষণা: মঈন খান

  • সম্পাদনার সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৯৫ বার প্রদশিত হয়েছে

দ্বাদশ সংসদ নির্বাচনের ফল কী হবে কাগজে-কলমে তা আগেই লেখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, আগামী ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের ফল কাগজে-কলমে লেখা হয়ে গেছে। ৭ তারিখে শুধু সেই ফলাফল ঘোষণা করবে সরকার। কাজেই এটা কোনো নির্বাচন নয়। শনিবার সকালে বিজয় দিবস উপলক্ষ্যে সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকার নিজেদের আদর্শ বিসর্জন দিয়েছে বলে মন্তব্য করে মঈন খান বলেন, এর জন্য দলটিকে জবাবদিহি করতে হবে। তিনি বলেন, সরকারের নৈতিক পরাজয় হয়েছে। দরকষাকষির মাধ্যমে সিট ভাগাভাগি করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কোটি কোটি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে বলেও দাবি করে বিএনপি নেতা বলেন, সরকার দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।তিনি বলেন, লগি বৈঠার রাজনীতি বিএনপি করে না। গণতান্ত্রিক উপায়েই বিএনপি রাজপথে ছিল এবং থাকবে। নজরুল ইসলাম খান দাবি করেন, জাতীয় নির্বাচনের ফল নির্ধারণ হয়ে গেছে। ৭ তারিখ শুধু ঘোষণা দেবে নির্বাচন কমিশন। মানুষ সরকারকে বর্জন করেছে। এ সময়য় জনগণকে এ নির্বাচনি খেলা প্রত্যাখানের আহ্বান জানান বিএনপির নেতারা। গণতন্ত্র ফেরাতে বিএনপি লড়াই করে যাবে বলেও জানান তারা। এ সময় তার সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies