1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমান ৭ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের ৩ জেলায় আচ্ছেন আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ৬ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে-ইসি সচিব বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল  ৫৪ বছরে বিভিন্ন দল ক্ষমতায় এসেছে, কিন্তু বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়নি-নওগাঁয় জামায়াত আমির ১৫ বছর পর সুষ্ঠু নির্বাচনের সুযোগ, জালিয়াতির আশঙ্কা নেই : মির্জা ফখরুল একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সঙ্গীত দল বগুড়ায় মাদকবিরোধী কাবাডি টুর্নামেন্টে কাহালু উপজেলা চ্যাম্পিয়ন নতুন এমপিদের শপথ নিয়ে সাংবিধানিক ব্যাখ্যা দিলেন আইন উপদেষ্টা গোদাগাড়ীতে দুর্নীতিহীন, ন্যায়বিচারপন্থী ও উন্নয়নমুখী নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা ডা. শফিকুর রহমানের

একদলীয় নির্বাচন মঞ্চস্থ করতে সরকার গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে : রিজভী

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১০৫ বার প্রদশিত হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধীদলহীন একটি একদলীয় ডামি নির্বাচন মঞ্চস্থ করতে আওয়ামী লীগ সরকার গোটা রাষ্ট্রযন্ত্রকে অন্যায়ভাবে ব্যবহার করছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, ‘বিরোধীদলহীন একটি এক দলীয় ডামি নির্বাচন মঞ্চস্থ করতে সরকার গোটা রাষ্ট্রযন্ত্রকে অন্যায়ভাবে ব্যবহার করছে। এ কাজে তাদের সহযোগিতার প্রতিযোগিতায় নেমেছে দলদাস পুলিশসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশনসহ প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা। দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতা, কর্তব্য, সাংবিধানিক শপথ সব ভুলে একনায়কতন্ত্রের পদলেহী হিসেবে গা ভাসিয়ে দিয়েছেন তারা। সরকার যে তাদের একটা বিপজ্জনক অনিশ্চিত ফাঁদের ভেতর ফেলছে তা উপলব্ধি করার হিতাহিত জ্ঞানও লোপ পেয়েছে তাদের।’তিনি বলেন, “আওয়ামী মন্ত্রীরা ৭ জানুয়ারি আরেকটি জালিয়াতির নির্বাচন অনুষ্ঠিত করার জন্য বিরোধী দলকে নিষ্ঠুর দমনের পাশাপাশি দেশে-বিদেশ নির্লজ্জ মিথ্যাচারে নিজেদেরকে লিপ্ত রেখেছে। আওয়ামী কারচুপি নির্বাচন কণ্টকমুক্ত করতে মন্ত্রীরা দেশে-বিদেশে নিজেদের মানসম্মান খুইয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের যুক্তরাষ্ট্র ‘ম্যানেজ’ হয়ে যাওয়ার বক্তব্য ডাহা মিথ্যা এবং এটি সরাসরি প্রত্যাখান করেছে যুক্তরাষ্ট্র। তারা এটিকে ‘ডিপ ফেক নিউজ’ বলে অভিহিত করেছে। মন্ত্রীদ্বয় কতখানি বেহায়া হলে এহেন নির্ভেজাল মিথ্যাকথা বলতে পারে! এমন ঘটনা নজিরবিহীন। যুক্তরাষ্ট্র ম্যানেজ নয় বরং তারা গণহারে বিরোধীদের গ্রেফতার ও নির্যাতনের উদ্বেগ প্রকাশ করেছে। মন্ত্রীদ্বয়ের বক্তব্য কূটনৈতিক আচরণের ইতিহাসে এটি একটি বড় ধরনের কেলেঙ্কারী। অর্থবিত্ত, টাকা পাচার, অঢেল সম্পত্তির মালিক, গার্ড অব অনার, নিরাপত্তা বেষ্টনীর মায়া ভুলতে পারছেন না বলেই মিথ্যা, বানোয়াট ও নৈতিক অনাচারমূলক বক্তব্য দিতে বিবেকের অনুতাপ বোধ করেন না অবৈধ সরকারের মন্ত্রীরা।’রিজভী বলেন, ‘এই কারসাজির নির্বাচনকে ঘিরে প্রায় প্রতিদিন হত্যার শিকার হচ্ছেন গণতান্ত্রিক সংগ্রামের কর্মীরা। মানিকগঞ্জের বিপ্লব হাসান বিপুল, কক্সবাজারে ৭ নভেম্বর বিএনপি নেতা জাগির হোসেন, নওগাঁ বিএনপি নেতা কামাল, বগুড়ার আব্দুল মতিনসহ নভেম্বর মাসেই ১৯/২০ জন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী নিহত হয়েছেন। এদেরকে হত্যা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।’

বিএনপির এ মুখপাত্র বলেন, ‘পুলিশসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশনসহ প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের অনুধাবন করা কর্তব্য যে তারা সাধারণ জনগণের কষ্টার্জিত টাকায় বেতন-ভাতা ভোগ করেন। এই দেশে এই সমাজেই তাদের বাবা-মা, স্ত্রী-সন্তান, স্বজন-পরিজননের বসবাস। সাধারণ মানুষ সরকারের উৎপীড়ন, দুঃশাসন, জুলুম-নিপীড়ন, বাজার সিন্ডিকেটের করাল থাবায় অশান্তিতে জীবনযাপন করছেন। তাদের মুখের দিকে তাকিয়ে, আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা এদের মনের মধ্যে আসে না। এরা শুধুই ব্যক্তিস্বার্থে কাজ করছে।’

রিজভী বলেন, গত দেড় মাসের বেশি সময় ধরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। নয়াপল্টনের ত্রিসীমায় যেতে পারেন না আমাদের নেতারা। বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়েও নজরদারী করছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। গতকাল গভীর রাতে পুলিশ গুলশানস্থ কার্যালয়ে তাণ্ডব চালিয়েছে। একটি রাজনৈতিক দলের কার্যালয়ে প্রবেশ বা তল্লাশী করতে গেলে অনুমতি নেয়ার নিয়ম রয়েছে। পুলিশ সেখানে হানা দিয়ে কক্ষে কক্ষে তল্লাশী চালিয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সেখানে রাখা পুস্পস্তবকসহ আনুসঙ্গিক সবকিছু নিয়ে যায়। আবার হুমকিও দিয়েছে কেউ অফিসে গেলে গ্রেফতার করবে। বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জ্ঞাপনে বাধার সৃষ্টি এবং মহান বিজয় দিবসের বিজয় র‌্যালি করার অনুমতি দিতেও তারা টালবাহানার মাধ্যমে তারা একাত্তরের হানাদার বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে।’তিনি বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত ক্ষণে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হ্ত্যা করেও মহান মুক্তিযুদ্ধের বিজয় ঠেকানো যায়নি। তেমনি বর্তমান স্বৈরাচারী সরকার গুম, খুন ও শ্বেত সন্ত্রাসের মাধ্যমে পাতানো প্রহসনের নির্বাচনের পাঁয়তারা করলেও নিজেদের পতন ঠেকাতে পারবে না। পাক হানাদারেরা যখন দেখলো তাদের পরাজয় অবধারিত তখন তারা কাপুরুষোচিত কায়দায় রাতের অন্ধকারে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হ্ত্যা করে আমাদের মনোবল ভেঙ্গে দিতে চেয়েছিল। সেদিনকার বর্বরোচিত হত্যাকাণ্ড বাংলার মানুষকে আরো বেশি সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল। একই পদ্ধতিতে গুম, খুন, গ্রেফতার ও ভয়-ভীতি দেখিয়ে গণতন্ত্রকামী মানুষকে দমন করতে চায় বর্তমান সরকার। তারা মনে করেছে তাদের দুর্নীতি, লুটপাট ও বৈষম্যের বিরুদ্ধে সব আওয়াজকে তারা থামিয়ে দিবে। কিন্তু প্রহসনের নির্বাচনও স্বৈরতন্ত্রের পতন ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এই বিজয়ের মাসে বিজয় হবে জনতার।’এ সময় সারাদেশে আওয়ামী লীগ ও পুলিশ বাহিনী কর্তৃক হামলা, মামলা ও গ্রেফতারের বিবরণ তুলে ধরেন রিজভী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies