অবৈধ সরকারের পদত্যাগ, একতরফা পাতানো নির্বাচনের তফসিল বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা ১১তম দফায় ৩৬ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনে বগুড়ায় অবরোধের সমর্থনে মহাসড়কের বিভিন্ন এলাকায় অবস্থান নেয় বগুড়া জেলা বিএনপি। বুধবার ভোর থেকেই বগুড়া-রংপুর মহাসড়ক এবং ২য় বাইপাস মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতা-কর্মীরা। বুধবার (১৩ ডিসেম্বর ) সকাল থেকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার বনানী-লিচুতলায় বাইপাস সড়কে অবস্থান নিয়ে শান্তি পূর্ণ অবরোধ কর্মসূচিতে বিক্ষোভ মিছিল নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে সাবেক এমপি লালু বলেন, আমরা সরকারকে স্পষ্ট বলতে চাই, অবিলম্বে পদত্যাগ করে নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করুন। অন্যথায় রাজপথের আন্দোলনের মাধ্যমেই আপনাদের পতন নিশ্চিত করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, ‘অবৈধ দখলদার সরকার তাদের দখলদারিত্ব ধরে রাখার জন্য পুরো দেশকে নরকপুরিতে পরিণত করেছে। ঘরে বাইরে কোথাও নিরাপত্তা নেই।সরকারের প্রতিপক্ষদের জীবন রাষ্ট্রীয় নজরদারি বন্দুকের নলের নিচে বন্দী। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি নেতা জয়নাল আবেদীন চাঁন, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদিমুল ইসলাম খাদেম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সোলায়মান আলী, মাহবুবুর রহমান লুলকা, সায়েদুল ইসলাম সায়েদ, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, বিএনপি নেতা আ: কুদ্দুস চান, শহিদুল ইসলাম, সাজ্জাদ হোসেন পিন্টু, ফারুক হোসনে ফারুক, মাসুদ, শফিকুল ইসলাম শফিক, আবদুল জলিল, শহিদুল ইসলাম, রাজু বাহার, আরিফুর রহমান দিপন, ফয়সাল হোসেন লাবন, মোঃ খলিল, হোসাইনুল করিম, জেলা যুবদলের নেতা রেজাউল করিম লাবু, রশিদুল ইসলাম, জেলা শ্রমিক নেতা মোহাম্মদ আলী, মোশারফ হোসেন, লিটন শেখ বাঘা,গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, শহর স্বেচ্ছাসেবক দল ভারপ্রাপ্ত আহবায়ক আলম, সদস্য সচিব হোসেন আলী, যুবনেতা সৌরভ হাসান, বাপ্পি, সাদ্দাম, প্রমুখ নেতৃবৃন্দ।
অপর দিকে বগুড়া শহরের উপকন্ঠে দ্বিতীয় বাইপাস সড়কের ফনির মোড়ে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অবরোধ কর্মসূচিতে অংশ নিয়ে সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির সি. সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, লাভলী রহমান, শহর বিএনপির সভাপতি এড হামিদুল হক চৌধুরী হিরু,
জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাসার, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, শহর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম মোর্শেদ মিটন, বগুড়া জেলা যুবদলের ভারপ্রাপ্ত যুগ্ন আহবায়ক আতাউর রহমান শম্ভু, জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক রাকিবুল ইসলাম শুভ, বিএনপি নেতা জহুরুল ইসলাম ডালু, আলী হায়দার তোতা, শামিম রেজা শামিম, একে আজাদ, আইনুল হক, শহিদুল ইসলাম শহিদ, কোরবান আলী, কাউন্সিলর মেহেদী হাসান হিমু, কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, জাহিদুল ইসলাম, শহর যুবনেতা হারুনর রশীদ সুজন, আদিল শাহরিয়ার গোর্কি, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র রায় প্রমুখ নেতৃবৃন্দ।