1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমান ৭ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের ৩ জেলায় আচ্ছেন আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ৬ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে-ইসি সচিব বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল  ৫৪ বছরে বিভিন্ন দল ক্ষমতায় এসেছে, কিন্তু বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়নি-নওগাঁয় জামায়াত আমির ১৫ বছর পর সুষ্ঠু নির্বাচনের সুযোগ, জালিয়াতির আশঙ্কা নেই : মির্জা ফখরুল একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সঙ্গীত দল বগুড়ায় মাদকবিরোধী কাবাডি টুর্নামেন্টে কাহালু উপজেলা চ্যাম্পিয়ন নতুন এমপিদের শপথ নিয়ে সাংবিধানিক ব্যাখ্যা দিলেন আইন উপদেষ্টা গোদাগাড়ীতে দুর্নীতিহীন, ন্যায়বিচারপন্থী ও উন্নয়নমুখী নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা ডা. শফিকুর রহমানের

নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয় : কাদের

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৮ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগ কোনো নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে নিষেধাজ্ঞা কেন,’ প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। শুক্রবার (৮ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, যদি কোনো নিষেধাজ্ঞা আসে, তাহলে তা বিএনপির ওপর হওয়া উচিত। তারাই নাশকতা করছে, হামলা করছে। এগুলো সুষ্ঠু নির্বাচনের পথে বাধা। যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা আরোপ করতে চায়, তাহলে শুধু ‘বিএনপি ও তার মিত্ররাই নিষেধাজ্ঞার যোগ্য।’ তিনি বলেন, দেশে-বিদেশে গার্মেন্টস শ্রমিকদের নিজেদের স্বার্থে কাজে লাগানোর আগ্রহ কারো কারো মধ্যে রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৈরি পোশাক খাতের স্বার্থে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করেছেন।

বর্তমান সরকার এ খাতের শ্রমিকদের স্বার্থের প্রতি আন্তরিক।

তিনি বলেন, ‘আমাদের দল ক্ষমতায় এলে সংসদে নতুন শ্রম আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হবে। এ নিয়ে পানি ঘোলা করার কোনো প্রয়োজন নেই।’

আওয়ামী লীগের আসন ভাগাভাগি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যা ১৭ তারিখের আগেই হবে। তাহলে এই সমস্যা আর থাকবে না।

৩২টি আসনে আওয়ামী লীগের কোনো স্বতন্ত্র প্রার্থী নেই।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে মনোনয়ন বাতিলের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো চাপ নেই। নির্বাচন কমিশন তার আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। দেশের বিচার ব্যবস্থাও স্বাধীন। আওয়ামী লীগ চূড়ান্ত সিদ্ধান্তে বাধা দেবে না। এবার ভোটার উপস্থিতি আরও ভালো হবে।’

তিনি বলেন, ‘কোনো বাধা, হুমকি, নাশকতা, অগ্নিসন্ত্রাসী এ নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না।

তিনি বলেন, যারা নির্বাচনে বাধা দিতে আসবে, নির্বাচনমুখী ভোটাররা তাদের প্রতিহত করবে।

বিএনপি ও তার মিত্ররা নির্বাচনে অংশ নিচ্ছে না। তারপরও নির্বাচন নিয়ে উৎসাহ-উদ্দীপনার কমতি নেই। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়ার প্রস্তুতি নিচ্ছে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies