1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক নির্বাচনে জাল ভোট ও অনিয়মের অভিযোগ

  • সম্পাদনার সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৪ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি(জয়পুরহাট) জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি পল্লীবিদ্যুৎ সমিতির ৫ নং ফিডারের আওয়াভূক্ত এলাকা পরিচালক নির্বাচনে ভোট গ্রহণে জাল ভোট, এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া ও ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে বাঁধা দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ তুলেছেন পরিচালক পদে নির্বাচনে অংশগ্রহণকারী ছাতা প্রতীকের প্রার্থী মোঃ রফিকুল ইসলাম। শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে পাঁচবিবি এলবিপি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ চলাচলাকালীন সময়ে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন।

তিনি বলেন, সকাল ১০টা থেকে বিভিন্ন এলাকা থেকে আগত আমার সমর্থিত ভোটাদের প্রতিপক্ষ চেয়ার প্রতীকের প্রার্থী মোঃ আব্দুর রশিদ ফকিরের কর্মী-সমর্থকরা বিভিন্ন ভাবে ভোট কেন্দ্রে ঢুকতে বাঁধা প্রদান করছেন। তাছাড়া, ভোট কেন্দ্রের ৮নং বুথে ছাতা প্রতীকের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। নির্বাচন ম্যানুয়াল অনুযায়ী অক্টোবর মাসের পরিশোধিত বিলের কপি ও জাতীয় পরিচয়পত্রের মূলকপি নিয়ে ভোট দেওয়ার নিয়ম থাকলেও তা মানা হচ্ছেনা এবং নির্বাচনে ব্যাপক জাল ভোট দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এবিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ করেও কোনো লাভ হয়নি।
চেয়ার প্রতীকের প্রার্থী রশিদ ফকির অভিযোগ অস্বীকার করে বলেন, বরং তারাই জাল ভোট দিয়ে আমার উপর দোষ চাপিয়ে দিচ্ছেন। তবে ভোট এখন পর্যন্ত সুষ্ট হচ্ছে।

পাঁচবিবি উপজেলার নওদা এলাকার ভোটার জাহাঙ্গীর হোসেন, বেলা ১২ টার দিকে পাঁচবিবি এলবিপি সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের ৪নং বুথে ভোট দিতে তার ভোট আগেই দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট পোলিং অফিসার। বিষয়টি তাৎক্ষণিক দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাকে জাল ভোটের বিষয়ে অভিযোগ করেও কোনো লাভ হয়নি। ভোট দিতে না পেরে বাড়ী ফিরে যান তিনি।
বড়মানিক গ্রামের আবু তাহের অফিযোগ করেন, নিয়মিত বিল পরিশোধের পরও ভোটার তালিকায় তার নাম নেই।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে, রির্টানিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের প্রধান বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ণ বোর্ডের অভ্যন্তরীণ নিরিক্ষা পরিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মোঃ আবুল খায়ের দফাদার প্রার্থীর করা অভিযোগ অস্বীকার করে বলেন, সুষ্ঠু ও মনোরম পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। তবে, জাল ভোট ও অনিয়ম থাকলে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনে ৩৭ হাজার ৪৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই ভোট গ্রহন চলবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies