1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমান ৭ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের ৩ জেলায় আচ্ছেন আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ৬ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে-ইসি সচিব বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল  ৫৪ বছরে বিভিন্ন দল ক্ষমতায় এসেছে, কিন্তু বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়নি-নওগাঁয় জামায়াত আমির ১৫ বছর পর সুষ্ঠু নির্বাচনের সুযোগ, জালিয়াতির আশঙ্কা নেই : মির্জা ফখরুল একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সঙ্গীত দল বগুড়ায় মাদকবিরোধী কাবাডি টুর্নামেন্টে কাহালু উপজেলা চ্যাম্পিয়ন নতুন এমপিদের শপথ নিয়ে সাংবিধানিক ব্যাখ্যা দিলেন আইন উপদেষ্টা গোদাগাড়ীতে দুর্নীতিহীন, ন্যায়বিচারপন্থী ও উন্নয়নমুখী নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা ডা. শফিকুর রহমানের

মাগুরা-১ সাকিবের, মাশরাফির ফের নড়াইল-২

  • সম্পাদনার সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৪০ বার প্রদশিত হয়েছে

রাজনীতিতে পা রেখেই বড় দায়িত্ব পেয়েছেন সাকিব আল হাসান। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাকিব। আর পুরনো আসন ধরে রেখেছেন মাশরাফী বিন মর্ত্তুজা। নড়াইল-২ থেকে ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়েছেন তিনি। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনটি মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত নিজ জন্ম শহর মাগুরা-১-এ নৌকার প্রতীক পেয়েছেন তিনি।

আজ রোববার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৯৮ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল সোয়া ৪টার দিকে নাম ঘোষণা শুরু হয়।

সাকিব অবশ্য আলোচনায় ছিলেন ঢাকা ১০ আসন নিয়েও। তবে এখানে চিত্রনায়ক ফেরদৌসকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। মাগুরা-২ এর মনোনয়নও কেনেন সাকিব।

এদিকে ফের নড়াইল-২ এ নৌকা প্রতীক পেয়েছেন মাশরাফী বিন মর্ত্তুজা। ২০১৮ সালে প্রথমবার জাতীয় নির্বাচনে অংশ নিয়ে নড়াইল-২ আসনে জয়লাভ করেছিলেন মাশরাফী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies