1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে হয়ে গেল সাহিত্য মেলা

  • সম্পাদনার সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৭৪ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের পরিচিত করাতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নওগাঁয় সাহিত্য মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ নওগাঁ শাখার ব্যবস্থাপনায় ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের আয়োজনে প্রতিষ্ঠানটির কলেজ মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়।

আয়োজকেরা জানায়, দেশে নতুন কারিকুলাম নিয়ে যখন আলোচনা সমালোচনা তুঙ্গে তখন সাহিত্য মেলার মধ্য দিয়ে নতুন একটি শিক্ষা কার্যক্রম
অনুষ্ঠিত হয়। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১, বিস্তরণ-২০২২ ও বাস্তবায়ন-২০২৩ এর আলোকে বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের অংশ হিসেবে এই মেলার আয়োজন করা হয়।

মেলায় শিক্ষার্থীরা বাংলা পাঠ্যপুস্তক ও অন্যান্য উৎস পর্যালোচনা করে গল্প, কবিতা, ছড়া, সংগীত উপস্থাপন করে।

অনুষ্ঠানে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের নওগাঁ শাখার অধ্যক্ষ মো. শরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খাঁনসহ
শিক্ষক মো. সারওয়ার জাহান, লায়লা বানু প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘নতুন এই শিক্ষাক্রমের মূখ্য উদ্দেশ্য হচ্ছে দক্ষ জনশক্তি গড়ে তোলা। সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রনালয় নিরলস কাজ করে যাচ্ছে। এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক কার্যক্রমের প্রশংসা করেন তিনি।

বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘গুজবে কান না দিয়ে নতুন এই শিক্ষাক্রম বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করছি। সেইসঙ্গে শিক্ষকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. শরিফুর রহমান বলেন, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১, বিস্তরণ-২০২২ ও বাস্তবায়ন-২০২৩ এর আলোকে এই শিক্ষাক্রমকে যতটা সম্ভব ফলপ্রসূ করা যায় সে লক্ষ্যে আমি ও আমার সহকর্মীবৃন্দ নিরলস কাজ করে যাচ্ছি।আশা করছি আমাদের প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা নতুন এই শিক্ষাক্রমে নিজেদের যেভাবে মেলে ধরছে, তাতে করে নতুন এই শিক্ষাক্রমকে বাস্তবায়নে তারাই অগ্রণী ভূমিকা পালন করবে।

সাহিত্য মেলায় স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies