1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পাঁচবিবিতে পূর্ব শ্রুত্রতার জের ধরে কাঠ মিস্ত্রিকে হত্যার চেষ্টা

  • সম্পাদনার সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৪ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে পূর্ব শ্রুতার জের ধরে জিয়াউর রহমান(৩৬) নামের এক কাঠ মিস্ত্রিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা গ্রামে। জিয়াউর ঐ গ্রামের মো: ইব্রাহিম মন্ডলের ছেলে। রবিবার রাত্রি আনুমানিক ৯টার সময় চাঁনপাড়া বাজারের ফাণিচারের দোকান হতে বাড়ী ফেরার পথে চাঁনপাড়া তুলশীগঙ্গাঁ ব্রীজের কাছে পৌছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওৎ পেতে থাকা কাঠ ব্যবসায়ী উপজেলার আমিরপুর গ্রামের সুবুর মেম্বারের ছেলে মিজানুর রহমান অজ্ঞাত আরো ৭জনকে নিয়ে রাস্তায় রশি টেনে জিয়াউরের পথ গতিরোধ করে। এসময় জিয়াউর সাইকেল থেকে রাস্তার পাশে পড়ে যায়। ঐ সময় মিজানুরের সাথে থাকা অজ্ঞাত ব্যক্তিরা তাকে টেনে পাশের বাঁশ ঝাড়ে নিয়ে গিয়ে গলায় রশি বেধে অর্তিকিত হামলা ও এ্যালোপাথ্যারী মারপিট করে । এতে সে জ্ঞান হারিয়ে ফেললে তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে মৃত ভেবে তাকে তুলে এনে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। স্থানীয় পথচারীরা রাস্তায় তার দেহ পরে থাকতে দেখে বাড়ীতে খবর দিলে তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করেন। এব্যাপারে জিয়াউর রহমান বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থেকে অভিযুক্ত মিজানুর রহমানের বাবা ছবুর মেম্বার জিয়াউরের বাড়ীতে গিয়ে হুমকি দেয় যে, আমার ছেলের বিরুদ্ধে মামলা করলে এর ফল ভাল হবে না। অভিযুক্ত মিজানুর রহমানের সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি মারপিটের বিষয়ে কিছুই জানেন না বলে জানান। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব সাংবাদিকদের বলেন, উক্ত ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামী আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies