1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম:
দিনাজপুর-৬ আসনে হেভিওয়েট দুই প্রার্থীর প্রতিশ্রুতি পলাশবাড়ীর গর্ব: বিকেএসপিতে সুযোগ পেল দুই নারী ফুটবলার রংপুর সদর উপজেলায় ধানের শীষের সমর্থনে সনাতনী সম্প্রদায়ের নির্বাচনী উঠান বৈঠক হ্যাঁ ভোটের ক্যাম্পেইন উপলক্ষে জয়পুরহাটে জামায়াত আমীরের গণভোটের হ্যাঁ ভোটের বাস নারী কর্মীদের হেনস্তার প্রতিবাদে জামায়াতের শেরপুর উপজেলা মহিলা শাখার বিক্ষোভ মিছিল বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল

জাপায় আবারো দ্বন্দ্ব : ইসিতে কাদের ও রওশনের পৃথক চিঠি

  • সম্পাদনার সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১৩১ বার প্রদশিত হয়েছে

নির্বাচন ঘিরে আবারো প্রকাশ্যে এলো জাতীয় পার্টির (জাপা) নেতৃত্বের দ্বন্দ্ব। নির্বাচন কমিশনে (ইসি) আলাদাভাবে চিঠি দিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এবং দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। লাঙ্গল প্রতীকের মালিক কে এবং কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করা হবে সে বিষয়েই ইসিকে অবহিত করেছেন তারা।

শনিবার (১৮ নভেম্বর) জি এম কাদেরের পক্ষে দলের মহাসচিব মো: মুজিবুল হক চুন্নু স্বাক্ষরিত চিঠি নির্বাচন কমিশনে পৌঁছে দেয়া হয়।

জি এম কাদেরের পক্ষে দেয়া চিঠিতে বলা হয়, ‘আপনাকে জানানো যাচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) অনুযায়ী জাতীয় পার্টির ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে দলের প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দ করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।’

অন্যদিকে, রওশন এরশাদের চিঠিতে বলা হয়, ‘আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি আগের তিনটি সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় এবারো চতুর্থবারের মতো আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটা হবে শুধু নির্বাচনী জোট।’

চিঠিতে তিনি বলেন, ‘নির্বাচনে জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্ত অনুসরণ করবেন। এই নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা লাঙ্গল কিংবা প্রার্থীর ইচ্ছানুসারে মহাজোটে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারবেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies