1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে চোরাই ভ্যানসহ তিনজন গ্রেফতার দেশের ৪২ টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ: বগুড়ায় এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির বগুড়ায় উপনির্বচনে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা গ্রহণ রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর টিকা ক্যাম্পেইন

  • সম্পাদনার সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৫ বার প্রদশিত হয়েছে

ঢাকা:প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর সারাদেশে করোনার টিকা ক্যাম্পেইন পরিচালনা করা হবে।
রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ও লাইন ডিরেক্টর ডা. শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ক্যাম্পেইনে একদিনে ৮০ লাখ ডোজ টিকা দেওয়া হবে। এ কর্মসূচি নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক ব্রিফ করবেন। সেখানে তিনি বিস্তারিত তুলে ধরবেন।
দেশে শনিবার পর্যন্ত ৪ কোটি ২ লাখ ৩১ হাজার ৫৬৯ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। আর টিকার জন্য নিবন্ধন করেছেন ৪ কোটি ৪১ লাখ ১৫ হাজার ১৪৫ জন।
যারা এ পর্যন্ত টিকা নিয়েছেন তাদের মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৫৯৮ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৯৭১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ৩৫ লাখ ৮১ হাজার ১৬১ জন, আর নারী ১ কোটি ৬ লাখ ১৬ হাজার ৪৩৭ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৯২ লাখ ১৬ হাজার ৮০৪ জন, আর নারী ৬৮ লাখ ১৭ হাজার ১৬৭ জন। এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ২৫ লাখ ৯৮ হাজার ৬০৫ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৩২ হাজার ৯৬৯ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ২ কোটি ২৪ লাখ ৯৭ হাজার ৬৪ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৫০ লাখ ২ হাজার ৯৩১ ডোজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies