1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

নিজেদের মধ্যে সমঝোতা না হলে বিদেশী হস্তক্ষেপ অনিবার্য : সুজন

  • সম্পাদনার সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৭৯ বার প্রদশিত হয়েছে

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীতে আয়োজিত আলোচনা সভায় বিশিষ্টজনরা বলেছেন, দেশে সরকার ও বিরোধী পক্ষ নিজেদের অবস্থানে অনঢ়। এই অবস্থা অব্যাহত থাকলে পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাবে। দেশের এই সঙ্কট থেকে উত্তরণে সংলাপের কোনো বিকল্প নেই। নিজেদের মধ্যে সমঝোতা না হলে তৃতীয় পক্ষ সুবিধা নেবে। এটা কোনোভাবেই দেশের জন্য শুভ ফল বয়ে আনবে না।
বক্তারা বলেন, ২০১৮ ও ২০১৪ সালের মতো নির্বাচন জনগণ চায় না। দেশবাসী নিজের ভোট নিজে চায়। ভোটাধিকার প্রয়োগ করতে না পেরে সাধারণ জনগণ ক্ষোভে ফুঁসছে।
রোববার বিকেলে শহরের ডা: সাজ্জাদ মিলনায়তনে ‘রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ সমঝোতা ও স¤প্রীতি চাই, সুজন প্রস্তাবিত জাতীয় সনদের বাস্তবায়ন চাই’ প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য শিক্ষাবিদ, ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক। সুজন ফেনী জেলা শাখার সভাপতি প্রফেসর রফিক রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মোতালেব, প্রবীণ সাংবাদিক মাহবুবুল আলম, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা আবু তাহের, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী, শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল আলম।
স্বাগত বক্তব্য রাখেন সুজন সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন।
এছাড়া আলোচনায় অংশ নেন দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, সুজন দাগনভূঁঞা উপজেলা সভাপতি আবু তাহের আজাদ, ইয়ুথ জার্নালিস্ট ফোরামের জেলা সভাপতি শাহজালাল ভূঁইয়া, সময় টিভির সহযোগী সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, কবি ও সাংবাদিক বকুল আক্তার দরিয়া, বাংলা নিউজ প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম, নারী উদ্যোক্তা কামরুন্নেসা মনি, শিরীন রহমান, সংগঠক ওসমান গনি রাসেল, আশ্রাফুল হক আরমান প্রমুখ।
শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies