1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আলুর বাজার সিন্ডিকেট মুক্ত রাখা যায়নি : কৃষিমন্ত্রী

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২০৮ বার প্রদশিত হয়েছে

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আলুর দাম এত বাড়ার কোনো কারণ ছিল না। সরকার দাম নির্ধারণ করে দিয়ে জেলা পর্যায়ে তদারকি করলেও পুরোপুরি সিন্ডিকেট মুক্ত করা যায়নি। যার ফলে দাম অনেক বেড়ে গেছে। মঙ্গলবার রাজধানীর খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিসের নতুন প্রেস ভবন ও ঢাকা আঞ্চলিক অফিসের উদ্বোধনী এবং সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. সুরজিত সাহা রায় ও স্বাগত বক্তব্য রাখেন প্রধান তথ্য কর্মকর্তা বিএম রাশেদুল আলম।

এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, এ বছর আলুর উৎপাদন কম হয়েছে। কেননা গতবছর আলু চাষিরা ন্যায্যমূল্য পায়নি। যার কারণে তারা সরিষা চাষ বেশি করেছে। আর সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণে কাজ করেছে স্থানীয় প্রশাসনের মাধ্যমে কিন্তু সেখানে পুরোপুরি সফল হতে পারিনি। সিন্ডিকেট চক্র দাম বাড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, বর্তমানে আলু আমদানির অনুমতি দেয়া হয়েছে। এসব আলু দেশে আসা শুরু হয়েছে। আশাকরি ১৫ দিনের মধ্যে দাম কমে আসবে। তা ছাড়া মাসখানেকের মধ্যে নতুন আলু বাজারে আসবে। মানুষের কষ্ট কমে যাবে। ইতোপূর্বে দাম বাড়ার কারণে মানুষের কষ্ট হয়েছে এজন্য আমরা দুঃখিত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies