1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

অবরোধ সমর্থনে রাজধানীতে মশাল মিছিল

  • সম্পাদনার সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৪১ বার প্রদশিত হয়েছে

বিএনপির ঘোষিত সারাদেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফলে রাজধানীতে মশাল মিছিল বের করেছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। রোববার সংগঠনের সভাপতি জহিরউদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে মিছিলটি ফকিরাপুল কালভার্ট রোড এর সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল পানির ট্যাংকি হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়। উপস্থিত ছিলো দক্ষিণের সিনিয়র সহ সভাপতি এস এম সায়েম, মনির হোসেন মৃধা, যু্‌গ্ম সম্পাদক দেলোয়ার রিন্টু, মহীউদ্দিন মহী, হাসান আলী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক পলাশসহ থানা ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে বিকেলে একই সংগঠনের নেতাকর্মীরা অবরোধ সমর্থনে শান্তিনগর মোড় এলাকায় মিছিল ও পিকেটিং করেন। মিছিলটি রাজারবাগ পুলিশ লাইনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন, সরকারের সময় শেষ। এজন্য তারা মরণকামড় দিতে শুরু করেছে। এই যুদ্ধে গণতন্ত্রকামী পক্ষ বিজয়ী হবে। তারা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাবেন বলেও প্রতিজ্ঞা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies