1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

দেশে গ্রেফতারের ভয়ঙ্কর হিড়িক চলছে : রিজভী

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৯১ বার প্রদশিত হয়েছে

দেশে গ্রেফতারের ভয়ঙ্কর হিড়িক চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘পুলিশ যাকে গ্রেফতারের উদ্দেশে যায়, তাকে না পেলে তার ভাই, বাবা, ছেলে বা পরিবার অন্য কাউকে আটক করে নিয়ে আসে। এ যেন গ্রেফতারের ভয়ঙ্কর হিড়িক শুরু হয়েছে বাংলাদেশে।’

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপি নেতা রিজভী বলেন, বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে তিনি এ দেশের মানুষ চান না, মাঁটি চান। এটাকে করায়ত্ত করার মাধ্যমে ক্ষমতার মসনদ টিকে রাখতে চান তিনি। তার কাছে মানুষ ও মানবিকতা বিবেচ্য নয়।

একজন নির্বাচন কমিশন চিঠি নিয়ে এসেছিল উল্লেখ্য করে বিএনপির এই মুখপাত্র বলেন, কিসের সংলাপ কী সংলাপ? নেতাদের বন্দী করে, বাড়ি ছাড়া করে তারা কিসের সংলাপ করতে চায়। দলীয় কার্যালয় আজ পাঁচ দিন ধরে জনশূন্য। সেখানে কোনো স্টাফ যেতে পারছে না। প্রত্যেকই আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। যাকে গ্রেফতার উদ্দেশে যায়, তাকে না পেলে তার ভাই, বাবা, ছেলে বা পরিবার অন্য কাউকে আটক করে নিয়ে যায়। এ যেন গ্রেফতারের এক ভয়ঙ্কর হিড়িক শুরু হয়েছে বাংলাদেশে। ধরে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন করা হচ্ছে। আওয়ামী লীগ ছাড়া সবাই খারাপ। তাদের সমালোচনা করলে এরা পরিকল্পিতভাবে গ্রেফতার করে চিত্রায়িত করে।

রিজভী বলেন, আমরা জানি যে এই আজ্ঞাবহ নির্বাচন কমিশন কী বিষয়ে কথা বলবে। তারা একটা সরকারের পক্ষ থেকে তালিকা পাবে, সেই মোতাবেক বিজয়ী ঘোষণা করবে। এই হলো তার নির্বাচন।

এ সময় রিজভী সারাদেশে গ্রেফতার, হামলা ও মামলার বিবরণ তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies