1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

বেলজিয়াম সফরকে সফল বলে বর্ণনা করলেন প্রধানমন্ত্রী

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৪৯ বার প্রদশিত হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্লোবাল গেটওয়ে ফোরামে (ডিজিএফ) যোগ দিতে তার সাম্প্রতিক বেলজিয়াম সফর অত্যন্ত সফল হয়েছে।

তিনি মঙ্গলবার (৩১ অক্টোবর) তার সরকারি বাসভবন গণভবনে ২৪ থেকে ২৬ অক্টোবর বেলজিয়াম সফরের ফলাফল সম্পর্কে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই সফরের কারণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে অংশীদারিত্ব একটি নতুন উচ্চতায় পৌঁছেছে।’

শেখ হাসিনা বলেন, জিজিএফে তার অংশগ্রহণ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, সংযোগ, শিক্ষা ও গবেষণা, ডিজিটাল অবকাঠামো এবং চিকিৎসা সরঞ্জাম উৎপাদনের জন্য নতুন দ্বার উন্মোচন করেছে।

তিনি বলেন, ‘এই সফরের মাধ্যমে আমি আশা করি, বেলজিয়াম ও লুক্সেমবার্গের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর হবে এবং সহযোগিতার সুযোগ আরো বিস্তৃত হবে।’

বেলজিয়ামে তিন দিনের সরকারি সফর শেষে শুক্রবার সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ব্রাসেলসে প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের আমন্ত্রণে ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম-২০২৩’-এ যোগ দেন।

ব্রাসেলসে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপীয় দেশগুলোর নেতৃবৃন্দ, ইউরোপীয় কমিশন (ইসি), ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি) এবং ইউরোপীয় পার্লামেন্টের সাথে একাধিক বৈঠক করেন এবং ফোরামের সাইডলাইনে এক কমিউনিটি রিসেপশনে যোগ দেন।

সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies