1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবিতে আগাছা নাশক ঔষধ ছিটিয়ে ধান ক্ষেত বিনষ্ট

  • সম্পাদনার সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৩৪ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে আগাছা নাশক ঔষধ ছিটিয়ে এক কৃষকের ৫৯ শতক জমির ধান সম্পূর্ণ নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের পুত্র কৃষক আলমগীর হোসেন পাঁচবিবি থানায় এ অভিযোগ করেন।
অভিযোগে জানা যায়, মৃত রাহেলা বেগমের ওয়ারিশ সুত্রে আলমগীর এবং তার দুই ভাই বোন সহ খালা ছালেহা বেগম মোহাম্মদপুর মৌজার ১২২৭ খতিয়ানের ৫৯ শতক জমি পান। চলতি আমন মৌসুমে ঐ জমিতে ধান লাগালে গত ২৫ অক্টোবর রাতে উপজেলার পশ্চিম রশিদপুর গ্রামের মৃত ফজলুর রহমানের পুত্র আশিকুল ইসলাম ও তার স্ত্রী রুজিনা বেগম আগাছা নাশক ঔষধ ছিটিয়ে ধান বিনষ্ট করে। এতে তাদের প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন। বিষয়টি তদন্ত পূর্বক দোশীদের শাস্তির দাবী জানিয়েছেন।

এবিষয়ে বিবাদী রোজিনা বেগমের নিকট জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে আমারই লাগানো ধানের জমিতে তারাই আগাছা নাশক ঔষধ ছিটিয়ে ধানগুলো নষ্ট করেছে। এখন আমার উপর মিথ্যা দোষ চাপিয়ে নিজের অপরাধ ঢাকছে।

অভিযোগ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা পাঁচবিবি থানার এস আই শাহজাহান বলেন , অভিযোগের ভিত্তিতে জমিতে গিয়ে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে । সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্হা নেয়া হবে ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies