1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

রাজশাহী মহানগরীতে কুমারী পূজা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৫৮ বার প্রদশিত হয়েছে

রাতুল সরকার, রাজশাহী: রাজশাহী মহানগরীতে প্রতিবছরের মতো এবারও শারদীয় দূর্গোৎসবের মহাঅষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ অক্টোবর) নগরীর সাগরপাড়া এলাকার ত্রিনয়নী সংঘে কুমারী পূজা অনুষ্ঠিত হয়।
কুমারী পূজায় দেবীর আসনে বসানো হয়েছে নগরীর সাগরপাড়া এলাকার তৃতীয় শ্রেণির শিার্থী আট বছরের ইন্দুপ্রভা দাস তিতলিকে। এর আগে গেল দুই বছর তাকে বসানো হয়েছিল।
তিতলীর মায়ের নাম ছন্দা সরকার ও বাবা স্বগত দাস। পূজা শুরুর আগে তাকে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে নানা অলঙ্কার ও ফুলের মালা দিয়ে নিপুণভাবে সাজিয়ে দেবীর আসনে অধিষ্ঠিত করা হয়।
এর আগে মন্ত্রোচ্চারণ, ফুল ও বেলপাতার আশীর্বাদ পৌঁছে দেয়া হয় ভক্তদের কাছে। এরপর পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভক্তদের উলুধ্বনি আর ধর্মপ্রাণ মানুষের বিনম্্র শ্রদ্ধায় সম্পন্ন হয় কুমারী পূজা।
হিন্দুধর্ম মতে, দেবী মাতৃরূপে ভক্তদের মধ্যে আর্বিভুত হন। তিনি যেমন দুষ্টের দমন করেন, তেমনি মাতৃরূপে ভক্তের পালনও করেন। সেই ধারণাকে ধারণ করে কুমারী পূজার আবির্ভাব। কুমারী পূজায় সাত থেকে নয় বছরের কুমারীকে দেবী হিসেবে কল্পনা করে পূজা করা হয়।
ভক্তরা তার মাঝে খুঁজে পান দেবীরূপী মাকে। পূজা শেষে সবার মঙ্গল কামনা এবং পাপমুক্তির জন্য ভক্তরা দেবীর পায়ে শ্রদ্ধা জানান ফুল ও বেলপাতা নিবেদন করে।
বিভিন্ন মন্দিরে অঞ্জলী শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, কুমারী পূজার মাধ্যমে নারী জাতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies