বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বলেছেন, তিনি প্রত্যভাবে বিএনপির জাতীয় নেতাদের হত্যার হুমকি দিয়েছেন। তিনি বলেন, ইরাকে এক মন্ত্রী ছিলেন। নাম আলী। মনে করা হতো বিষাক্ত রাসায়নিক অস্ত্র বানানোর েেত্র উনি তত্ত্বাবধান করেছেন। তাই তাকে সবাই কেমিক্যাল আলী নামে ডাকতো। বাংলাদেশেও একজন কেমিক্যাল কাদের- এর উদয় হয়েছে।
মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি ও ফাতেহা পাঠের পরে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, যে বিষাক্ত ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা দিয়ে গোটা বিশ্বকে ধ্বংস করা যায়, সে ইউরেনিয়াম বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যের মাথায় ঢেলে দেয়ার হুমকি দিচ্ছেন। আজকে প্রত্য ও পরোভাবে শেখ হাসিনা সরকার এবং তার মন্ত্রীরা বাংলাদেশে গুম, খুন, গুপ্তহত্যা, ক্রসফায়ারে জড়িত। সেটার আলামত বহন করে এই বিষাক্ত রাসায়নিক ইউরেনিয়াম ঢেলে দেয়ার হুমকি।
তিনি বলেন, যে নেত্রী দেশে বার বার গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। যিনি আপামর গণমানুষের নেত্রী, আজ সেই খালেদা জিয়ার সুচিকিৎসার অধিকার নেই, নেই বেঁচে থাকার অধিকার। আজকে পদ্মা-মেঘনা-যমুনাসহ সারাদেশে ধ্বনি ওঠেছে, দেশনেত্রীকে বাচানোর জন্য।
এসময় উপস্থিত ছিলেন যান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, সাবেক এমপি গোলাম মো: সিরাজ, কাজী রফিকুল ইসলাম রফিক, মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহীদ উন নবী সালাম, কে.এম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলালসহ নবগঠিত জেলা বিএনপির নেতৃবৃন্দ।