1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

সরকারকে আতংক তাড়া করছে: রিজভী

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪২ বার প্রদশিত হয়েছে

ঢাকা: দীর্ঘদিন বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয়গুলো খুলছে। আর বিশ্ববিদ্যালয় খোলার পর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বিভিন্ন ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে লাগানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। এর তীব্র সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি সরকারকে উদ্দেশ করে বলেছেন, ‘এত ভয় কীসের? শিক্ষা প্রতিষ্ঠান নজরদারিতে থাকবে কেন?’

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের নিচে নিশতাক আহমেদ রাখীর স্মরণে তার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনায় এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, গোটা দেশের মধ্যে স্বৈরাচার কায়েম হলেও বিশ্ববিদ্যালয় মুক্ত থাকে। ক্যাম্পাসে সিসি টিভি বসানোর কথা বলেছে কর্তৃপক্ষ। তাহলে এতদিন যে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখলেন, এটা তবে রাজনৈতিক কারণেই বন্ধ রেখেছেন?

বিএনপির এই নেতা সরকারকে উদ্দেশ করে বলেন, ‘আপনি তো ভোটে ক্ষমতায় আসেননি, এজন্য আতংক তাড়া করছে। কোথা থেকে আন্দোলনের ঢেউ আসে…, এজন্য আপনি ভিত।’ রাজনৈতিক উদ্দেশ্যে সরকার শিক্ষা প্রতিষ্ঠান রেখেছে বলেও অভিযোগ তোলেন রিজভী।

দলীয় লোককে খুশি করতে লুটপাটের সংস্কৃতি বিদ্যমান রাখতে কুইক রেন্টাল অব্যাহত রাখা হয়েছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, ‘ওবায়দুল কাদেরের ভাই বলছেন, গণদুশমনের সরকার আজকের সরকার।’

এসময় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রসঙ্গ টেনে রিজভী বলেন, মানুষ ক্ষুধার্ত। হাহাকার করছে মানুষ। জিনিসপত্রের দাম হু-হু করে বাড়ছে। দেশের মানুষের আমানতের উপর সুদ কমিয়ে দিয়েছেন। সুদ কমিয়ে দিচ্ছেন।

আপনি চান, ওরা মরুক। আপনারা প্লেনে প্লেনে ঘুরে বেড়াবেন, কিন্তু মানুষ মরবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies