1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

তলে তলে আপস হয়ে গেছে, আর স্যাংশনস আসবে না : কাদের

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৬২ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতারা এখন পথ হারিয়ে দিশেহারা। দুই সেলফিতেই বাজিমাত। এক সেলফি দিল্লিতে, আরেক সেলফি নিউইয়র্কে। শেখ হাসিনা-পুতুল-জো বাইডেনের সেলফি, দিল্লিতে বাজিমাত, নিউইয়র্কেও বাজিমাত। তিনি বলেন, কোথায় স্যাংশন, কোথায় ভিসানীতি? তলে তলে আপস হয়ে গেছে। আমেরিকারও দিল্লিকে দরকার। আমরা আছি, দিল্লিও আছে; দিল্লি আছে, আমরাও আছি। শত্রুতা কারো সাথে না, সবার সাথে বন্ধুত্ব। শেখ হাসিনা বঙ্গবন্ধুকন্যা এমন ভারসাম্য সবার সাথে করে ফেলেছেন, আর কোনো চিন্তা নেই। ইলেকশন হবে, যথাসময়ে হবে।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে আমিনবাজারে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সব চোর আপত্তি করেছে, কিন্তু শেখ হাসিনাকে হটাতে পারেনি। ক্ষমতায় এসে দেশসহ গিলে খাবে, ওই দিন শেষ। ডিসেম্বরে বলেছিল না, খালেদা জিয়া দেশ চালাবে। মনে আছে? নয় মাস চলে গেছে। এখন খালেদা জিয়ার চিকিৎসার জন্য শেখ হাসিনার কাছে আবেদন করে। চার-পাঁচ বছর আদালতে হাজিরা দেয়নি। এত দিন খালেদা জিয়ার মামলার ফয়সালা হয়ে যেতো। হয়তো মুক্তিও পেতো। কিন্তু এ মামলা ফয়সালা হয়নি শুধু বিএনপির কারণে। বিএনপি মামলা ঝুলিয়ে রেখেছে। আদালতে ঝুলিয়ে রেখেছে। খালেদা জিয়াকে দিয়ে যদি কিছু করা যায়!

তিনি আরো বলেন, অক্টোবর, অক্টোবরে নাকি পতন। কোন অক্টোবর? এই অক্টোবর না আগামী অক্টোবর। অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে কিছুই হবে না। বাংলার জনগণ বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না। এই দলের আর দরকার নেই। দুর্নীতির দুর্গন্ধ আছে যে দলে, সেই দল আমরা চাই না।

ওবায়দুল কাদের বলেন, আমিনবাজারের ব্রিজগুলো একে একে সব হয়ে গেছে। গাবতলী ব্রিজও শিগগিরই হয়ে যাবে। গাজীপুরের বাস ট্রাফিক ট্রানজিট, সেটাও হয়ে যাবে। আগামী বছর লাইনের ওপর বাস চলবে। সুদিন আবার আসবে। সুখ চাইলে একটু কষ্ট লাগেই। এই কষ্ট বেশি দিন থাকবে না।

তিনি বলেন, খেলা হবে, ভোটচুরির বিরুদ্ধে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। লুটপাটের বিরুদ্ধে খেলা হবে। হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে। অর্থ পাচারের বিরুদ্ধে খেলা হবে। চোরদের বিরুদ্ধে খেলা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies