1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

আ’লীগ এখন আমও হারাইছে, ছালাও হারাইছে : আমীর খসরু

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৩৩ বার প্রদশিত হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ এখন আমও হারাইছে, ছালাও হারাইছে, এখন আছে তাদের চাপাবাজি। মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে ফরিদপুর বিভাগীয় রোডমার্চ মাদারীপুরে মোস্তফাপুরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ফরিদপুরে বিভাগীয় রোডমার্চ এমন কোনো বাস, গাড়ি দেখনি যে সেখানকার মানুষ আমাদের হাত তুলে স্বাগত জানায়নি। আমি অবাক! ফরিদপুর নিয়ে যে ভ্রান্ত ধারণা ছিল। তা ভেঙে গেছে। এই ফরিদপুরে সুষ্ঠু ভোট হলে নৌকার কোনো খাওয়া নেই। সারাদেশের মতো এখানে ধানের শীষের বিজয় হবে। খালেদা জিয়ার বিজয় হবে।

তিনি বলেন, শেখ হাসিনা পরিষ্কারভাবে বুঝতে পারছেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয় নৌকার কোনো ভবিষৎ নেই, নৌকা ভোট পাবে না। সারাদেশে তাদের পরাজয় বরণ করতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি সৃষ্টি হয়েছে মানবধিকার, গণতন্ত্রের ওপর ভিত্তি করে। আজ ভোট চোররা ধরা পড়েছে। বিশ্ববাসীর কাছেও ধরা পড়েছে। আমরা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছি, বিদেশীরা সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে। কথা একই, ওরা তো বিদেশী মানুষ। আমরা যা চাই, ওরাও তাই চেয়েছে। যারাই ভোট চুরি প্রকল্পে জড়িত থাকবে সবাইকে হাত ধরে বের করে দিচ্ছে দেশে ও বাইরে। এদের কোনো রক্ষা নেই।

প্রধানমন্ত্রী বলেছিলেন, ২০ ঘণ্টা পাড়ি দিয়ে আমেরিকা যাবে না। গেছেন? জাতিসঙ্ঘের অধিবেশনে যোগ দিতে। একদিন ভাষণ দিবেন, সব দেশের প্রধানমন্ত্রী ভাষণ দিয়ে চলে গেছেন। কিন্তু তিনি এখনো আছেন, কেন? কোনো কিছুতেই কাজ হয়নি। হাত ধরে বাড়ি পাঠিয়ে দিয়েছে।

বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, আওয়ামী লীগ কোনো ভদ্র মানুষের দল নয়। আমি এর জবাব দিতে পারব না। জবাব দিতে হলে নিচে নামতে হবে। কিন্তু এত নিচু নামতে পারবো না। বিএনপি ভদ্র মানুষের দল বলে জানান আমীর খসরু।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies