1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বসতি দিবস উদযাপিত

  • সম্পাদনার সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১২১ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বসতি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (২ অক্টোবর) সকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।
এর আগে, ‘স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহই চালিকা শক্তি’- প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‌্যালি বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসে শেষ হয়।
আলোচনা সভায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক শামীম আহমেদ, রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শাহজাহান মিয়া, আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) মোঃ আরেফিন জুয়েল প্রমুখ।
এছাড়াও আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ইমতিয়াজ হোসেন, বাংলাদেশ বেতার রাজশাহীর উপ-আঞ্চলিক পরিচালক মুহাম্মদ মুনিরুল হাসান, রাজশাহী শিক্ষা বোর্ডের (সাবেক) চেয়ারম্যান প্রফেসর তানভীরুল আলম, রেডা’র সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান।
মুখ্য আলোচক ছিলেন, গণপূর্ত জোন রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মিসবাহ উদ্দিন আহমেদ। বিশেষজ্ঞ আলোচক ছিলেন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক অনুতুস দাস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies