1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

বিএনপির ১৫ দিনের কর্মসূচিতে পরিবর্তন

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১১ বার প্রদশিত হয়েছে

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তির একদফা দাবি আদায়ে ১৫ দিনের যুগপৎ আন্দোলনের কর্মসূচিতে পরিবর্তন করেছে বিএনপি। এর আগে ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছিল দলটি। যা দু’দিন বর্ধিত করে ৫ তারিখ পর্যন্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী চলমান আন্দোলনে প্রয়োজন হলে আরো কিছু কর্মসূচি যোগ করা হবে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৯ সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটির সভায় কর্মসূচির এ পরিবর্তন আনা হয়।

কর্মসূচির বিষয়ে মির্জা ফখরুল জানান, ২২ সেপ্টেম্বর ঢাকার যাত্রাবাড়ী ও উত্তরায় সমাবেশ। একই দিনে জুমার নামাজের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সারাদেশের মহানগর, জেলা, উপজেলা ও পৌরসভায় দোয়া মাহফিল। ২৩ সেপ্টেম্বর বরিশাল বিভাগে রোড মার্চ।

২৪ সেপ্টেম্বর খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সারাদেশের জেলা এবং মহানগরে প্রতিবাদ সমাবেশ। ২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগরের নয়াবাজার এবং আমিন বাজারে সমাবেশ। ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগের রোডমার্চ। ২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় জনসমাবেশ। ২৯ সেপ্টেম্বর বিকেলে ঢাকায় মহিলা সমাবেশ। ৩০ সেপ্টেম্বর ঢাকায় শ্রমজীবী কনভেনশন।

১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জে রোডমার্চ। ২ অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ। ৩ অক্টোবর ফরিদপুর বিভাগে রোডমার্চ ও সমাবেশ। ৪ অক্টোবর ঢাকায় পেশাজীবী কনভেনশন। ৫ অক্টোবর কুমিল্লা, ফেনী, মিরেসরাই হয়ে চট্টগ্রামে রোডমার্চ।

প্রয়োজনে আরো কিছু কর্মসূচি যোগ হতে পারে বলেও জানান বিএনপির মহাসচিব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies