1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

আ`লীগ সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় : মুফতি রেজাউল করিম

  • সম্পাদনার সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৯ বার প্রদশিত হয়েছে

রাজনৈতিক সঙ্কট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শনিবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া এলাকায় অবস্থিত জামিয়া কারীমিয়া মাদরাসার সভাকক্ষে আয়োজিত দলের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই দাবি জানান।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে দেশে কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় দাবি করে চরমোনাই পীর আরো বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, সন্ত্রাস-দুর্নীতি ও মাদকমুক্ত কল্যাণ রাস্ট্র গঠন করা হয়। কিন্তু স্বাধীনতার ৫২ বছর পার হলেও কাঙ্খিত সেই লক্ষ্য অর্জিত হয়নি। বরং আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের কারণে আজ দেশ নাজুক পরিস্থিতির সম্মুখিন। ক্ষমতাসীনরা সন্ত্রাস আর লুটপাটে ব্যস্ত। দেশের টাকা বিদেশে পাচার করছে। ফলে ব্যাংক খাত দেউলিয়া হওয়ার পথে।

মুফতি রেজাউল করিম বলেন, ১৯৯৬সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তৎকালিন বিএনপি সরকারের বিরুদ্ধে ১৭৩ দিন হরতাল-অবরোধ করে দেশকে অচল করে দিয়েছিলেন। অথচ সংবিধানের দোহাই দিয়ে দেশকে ভয়ানক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছেন। মনে রাখা উচিৎ মানুষের কল্যাণের জন্য সংবিধান, সংবিধানের জন্য মানুষ নয়। কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের অধীনে কখনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি। বিগত ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন তার জ্বলন্ত প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।

জাতীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে দলটির স্থানীয় উপজেলা শাখার উদ্যোগে এই তৃণমূল প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোকাল্লেম হোসাইন ওসমানীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল হক আজাদ, বগুড়া জেলা শাখার উপদেষ্টা ইউনুছ আলী, জেলা শাখার সভাপতি মাওলানা আ ন ম মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম শফিক, সহ-সাধারণ প্রভাষক মীর মো: মাহমুদুর রহমান চুন্নু।

এছাড়া অন্যদের মধ্যে শেরপুর উপজেলা শাখার সহ-সভাপতি সোলাইমান আলী, আলহাজ ইমরান কামাল খান, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

সম্মেলনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, জাতীয় শিক্ষক ফোরাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies