1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

রাজশাহীর বাজার বেড়েছে মাছ-মুরগি, ডিম ও কাঁচা মরিচের দাম

  • সম্পাদনার সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১৩৩ বার প্রদশিত হয়েছে

রাতুল সরকার, রাজশাহী: রাজশাহীর বাজারে বেড়েছে মাছ-মুরগি, ডিম ও কাঁচা মরিচের দাম। সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কেজিপ্রতি ৩০ টাকা, কাঁচা মরিচ ৪০ টাকা আর ডিমের দাম হালিপ্রতি বেড়েছে ৪ টাকা। তবে কিছুটা স্থিতিশীল সবজির বাজার। শনিবার (১২ আগস্ট) সকালে নগরীর সাহেববাজার, নিউমার্কেট ও সাগরপাড়া বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
বাজারে দেখা গেছে, প্রতি কেজি ব্্রয়লার মুরগি বিক্রি হয়েছে ২০০ টাকায়। গত সপ্তাহেও যা ছিল ১৭০ টাকা। এদিন বাজারে সোনালী মুরগির কেজি ২৮০ টাকা, দেশি মুরগি ৪৫০ টাকা আর পাতিহাঁস প্রতি কেজি ৪৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগির ডিমের দামও। বিভিন্ন পাড়া-মহল্লার দোকানে লাল ডিম ৫২ থেকে ৫৪ টাকা হালি, সাদা ডিম ৪৬ থেকে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, ১০০ পিস ডিম বিক্রি হচ্ছে এক হাজার ২৫০ টাকায়। গত সপ্তাহেও লাল ডিমের দাম ছিল ৪৮-৫০ টাকা হালি আর সাদা ডিম বিক্রি হয়েছে ৪২-৪৪ টাকায়।
সাহেব বাজারের পাইকারি ডিম বিক্রেতা সিরাজুল ইসলাম বলেন, খামারিদের অতিরিক্ত লাভের কারণে ডিমের দাম বেড়েছে। সঙ্গে সরবরাহ সংকটও রয়েছে।
বাজারে কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। গত সপ্তাহে এ দাম ছিল ১৬০ টাকা। এছাড়া প্রতি কেজি দেশি পেঁয়াজ ৮০ টাকা, আমদানি করা ভারতীয় পেঁয়াজ ৬০ টাকা, আদা ২২০, দেশি রসুন ২২০ আর ভারতীয় রসুন বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে।
অন্যদিকে ভালো মানের সাদা (গ্র্যানুলা) বা লাল (কার্ডিনাল) আলু কিনতে হচ্ছে ৪০ টাকা কেজি দরে। দেশি জাতের আলু বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। এ সপ্তাহে পটল ৩০ টাকা কেজি, লাউ ৩০ থেকে টাকা, কচু ৮০ টাকা, কাঁচা পেঁপে ৫০ টাকা, কাঁকরোল ৮০, মিষ্টি কুমড়া ৪০ টাকা, ঢেঁড়স ৪০, করলা ৪০, শশা ৫০ টাকা, বরবটি ৫০, সজনে ৫০ এবং ঝিঙে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
একই সঙ্গে গত সপ্তাহের মতো এ সপ্তাহেও বেড়েছে মাছের দাম। বাজারে ইলিশ মাছ বিক্রি হচ্ছে প্রকার ভেদে ১২০০ থেকে ১৬০০ টাকা কেজি দরে। এছাড়া বাগদা চিংড়ি ৮০০ টাকা, পাবদা ৫৫০ টাকা, পাঙাস ২২০ টাকা, দেশি কই ৬০০ টাকা, বড় তেলাপিয়া ২৫০ টাকা, রুই ৩৩০-৩৬০ টাকা, কাতল ৩৫০ টাকা এবং সিলভার কার্প প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ টাকা দরে।
তবে সপ্তাহের ব্যবধানেও অপরিবর্তিত আছে গরু ও খাসির মাংসের দাম। গত সপ্তাহের মত এ সপ্তাহেও গরুর মাংস প্রতি কেজি ৭২০ টাকা এবং খাসি ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
রাজশাহী জেলা বাজার মনিটরিং কর্মকর্তা আফ্রিন হোসেন বলেন, চলতি সপ্তাহে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্যের দাম বেড়েছে। আমরা বাজার মনিটরিং করছি। আশা করছি ডিম-মুরগিসহ অন্যান্য পণ্যের দাম কমে যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies