1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

কোকোর কবরে বিএনপির শ্রদ্ধা: জিয়া পরিবারকে নির্মূল করার ষড়যন্ত্র করে যাচ্ছে সরকার : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১০৮ বার প্রদশিত হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অত্যন্ত পরিকল্পিতভাবে জিয়া পরিবারকে নস্যাৎ করার চেষ্টায় লিপ্ত ছিল ১/১১ সরকার। ওই সরকারের সময় আরাফাত রহমান কোকোর উপর শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল। তার কোনো চিকিৎসার ব্যবস্থা করেনি তৎকালীন সরকার। এখনো বর্তমান সরকার জিয়া পরিবারকে নির্মূল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে।

শনিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো’র সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

শনিবার সকালে আরাফাত রহমান কোকো’র ৫৪তম জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে তার কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করা হয়।

এ সময় বিএনপি মহাসচিব বলেন, আরাফাত রহমান কোকো একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বিশিষ্ট ক্রীড়া সংগঠক ছিলেন।

বেগম খালেদা জিয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, উনার চিকিৎসকরা বলেছেন- তার চিকিৎসা ঢাকায় সম্ভব না তাকে দেশের বাইরে নিতে হবে। কাল ডাক্তারদের সাথে কথা হয়েছে, তখনো তারা বলেছেন, তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়া দরকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies