1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

দুঃশাসন থেকে মুক্তি পেতে জনগণ রাস্তায় নামতে শুরু করেছে : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৪৯ বার প্রদশিত হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শত জুলুম-নির্যাতনের মধ্যেও জনগণ বর্তমান অবৈধ শাসকগোষ্ঠীর পতন ঘটাতে ও ভয়াবহ দুঃশাসন থেকে মুক্তি পেতে রাস্তায় নামতে শুরু করেছে। জনগণের বিজয় হবেই।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন। ওই বিবৃতিতে ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক ও রাজশাহী এভারগ্রীন ডিগ্রি মডেল কলেজের অধ্যক্ষ সাংবাদিক ড. আবু ইউসুফ সেলিমকে গত ২৯ জুলাই অবস্থান কর্মসূচি থেকে অন্যায়ভাবে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ড. আবু ইউসুফ সেলিম বর্তমানে কারাগারে ভীষণ অসুস্থ অবস্থায় থাকলেও তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রকে মাটিচাপা দেয়ার পর দেশকে একদলীয় দুঃশাসনের চরম অন্ধকারে নিপতিত করতে বর্তমান কর্তৃত্ববাদী অবৈধ সরকার বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের ওপর বেপরোয়া জুলুম চালাতে উঠেপড়ে লেগেছে। সরকারবিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে গত ২৯ জুলাই অবস্থান কর্মসূচি থেকে ড. আবু ইউসুফ সেলিমকে অন্যায়ভাবে গ্রেফতার সেই জুলুমেরই ধারাবাহিকতা।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী দল ও মতের মানুষদের গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করছে নিষ্ঠুর দমননীতি অবলম্বন করে। গণতন্ত্র নিরুদ্দেশ বলেই দেশে মানবতা ও সভ্যতার চিহ্নও ক্রমাগতভাবে মুছে যাচ্ছে। সরকারি মদদে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন বিরোধী দল দমনে লাগামহীন হয়ে পড়েছে। দেশে ভীতি ও শঙ্কা বিদ্যমান রাখার একমাত্র উদ্দেশ্যই হলো- ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অবৈধ ও স্বেচ্ছাচারী শাসন নিয়ে কেউ যেন প্রতিবাদী হতে সাহস না পায়। তবে শত জুলুম-নির্যাতনের মধ্যেও জনগণ বর্তমান অবৈধ শাসকগোষ্ঠীর পতন ঘটাতে ও ভয়াবহ দুঃশাসন থেকে মুক্তি পেতে রাস্তায় নামতে শুরু করেছে। জনগণের বিজয় হবেই।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে ড. আবু ইউসুফ সেলিম এর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies