1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

জনগণই আ’লীগের প্রভু, আর কেউ নয় : প্রধানমন্ত্রী

  • সম্পাদনার সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৪৮ বার প্রদশিত হয়েছে

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দেশের জনগণ ছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগের আর কোনো প্রভু নেই।রোববার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সূচনা বক্তব্যে বলেন, ‘জনগণই আওয়ামী লীগের প্রভু। জনগণের কাছে আমরা দায়বদ্ধ।’

তিনি আরো বলেন, তার দল আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে।

আওয়ামী লীগ সভাপতি গত সাড়ে ১৪ বছরের অর্জনগুলো তৃণমূল পর্যায়ে তুলে ধরার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

একই সাথে আগামী জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দিয়ে তিনি বলেন, তাদের (আওয়ামী লীগ) সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে।

সভায় আওয়ামী লীগের প্রায় পাঁচ হাজার নেতা-কর্মী ও নির্বাচিত জনপ্রতিনিধিরা অংশ নেন।

সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, মহানগর, জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র, সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

প্রতিটি জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ দলীয় নেতাদের দিকনির্দেশনা দিতে এ ধরনের সভার আয়োজন করে থাকে। সর্বশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০১৭ সালের ২৩ জুন এ ধরনের সভা অনুষ্ঠিত হয়।

ডিসেম্বরের শেষ সপ্তাহ বা পরের বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies