1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

আ’লীগের পুনঃপ্রতিষ্ঠাতা জিয়াউর রহমান : বুলু

  • সম্পাদনার সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৬১ বার প্রদশিত হয়েছে

বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে বাকশালকে বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজকের যে আওয়ামী লীগ সেটাও তিনি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে প্রহসনের রায় প্রত্যাহারের দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করে গণতন্ত্র ফোরাম।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে আদালতের মাধ্যমে সাজা দেয়ার একটাই কারণ সরকার ভেবেছে জুবাইদা রহমান যেকোনো সময় দেশে আসতে পারেন। সে আশঙ্কা উৎকণ্ঠা থেকেই তার বিরুদ্ধে এই অবৈধ রায় দিয়েছে শেখ হাসিনা সরকার।

আওয়ামী লীগ ও রাষ্ট্র চলে এক ব্যক্তির ইশারায় এমন মন্তব্য করে বুলু বলেন, জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন কোনো ক্যু করে নয়, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তিনি রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন। তিনি ক্ষমতায় এসে বাকশালকে বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজকের যে আওয়ামী লীগ সেটাও তিনি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন।

বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশ আওয়ামী লীগের পক্ষে নেই জানিয়ে বিএনপি নেতা বুলু বলেন, শুধু কয়েকটি গুণ্ডা পাণ্ডা আছে তাদের। তারাও ভেগে চলে যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies