1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে জামাতের বিক্ষোভ মিছিল-সমাবেশ

  • সম্পাদনার সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৬৬ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে জামাতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুলাই (রবিবার) সকাল ৮টায় শহরের দাদা মোড় থেকে কুড়িগ্রাম জেলা জামাতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন শহরের জাহাজঘর মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা জামাতের সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, সহকারী সম্পাদক মাওলানা আব্দুল হামিদ মিয়া, কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি কুড়িগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, শহর জামায়াতের আমির আব্দুস সবুর খান, কুড়িগ্রাম সদর উপজেলা জামাতের আমির মাওলানা সিরাজুল, শিবিরের জেলা সভাপতি মোকসেদুল হক ও সাধারণ সম্পাদক মেহদী হাসান প্রমূখ।

বক্তারা, অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, জামাতের কেন্দ্রিয় আমীর ডাক্তার শফিকুর রহমান ও শীর্ষ নেতৃবৃন্দসহ আটক ওলামায়ে কেরামের মুক্তিসহ দ্রব্যমূল্যের লাগামহীন দাম বৃদ্ধির প্রতিবাদ জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies