1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

শনিবার ঢাকার সব প্রবেশপথে অবস্থানের ঘোষণা বিএনপি’র

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৫৭ বার প্রদশিত হয়েছে

শনিবার ঢাকার সব প্রবেশপথে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। শুক্রবার বিকালে নয়াপল্টনে আয়োজিত মহাসমাবেশ থেকে এই ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল কর্মসূচি ঘোষণা দিয়ে বলেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করেছে। জনগণের ওপর অত্যাচার নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। আমাদের সামনে এখন একটিমাত্র লক্ষ্য, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পেতে চাই।

কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, আশা করবো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সহযোগিতা করবে। প্রশাসন এবং সরকার যেন সহযোগিতা করে সেই প্রত্যাশা আমরা করছি।

তিনি বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। কারণ তাদের অধীনে কোনো নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না। সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচি ঘোষণার আগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অডিও বক্তব্য প্রচার করা হয়।

সভাপতির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, এক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে কি সমাবেশ আটকে রাখা গেছে।

যায়নি, সামনেও যাবে না। অনুমতি নিয়ে সরকার পতনের আন্দোলন করা যাবে না। এবারও চাইনি। শুধু অবহিত করেছিলাম। আমাদের অনুমতির আর কোনো প্রয়োজন নেই। আজকের এই জনসমুদ্র রায় দিয়ে গেলো, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আর কেউ বাধা দিতে পারবে না। জনগণ ফুঁসে উঠেছে। এদের আর থামাতে পারবেন না।

তিনি বলেন, একমাত্র রাস্তা হলো ভোটের অধিকার ফিরিয়ে দেয়া। আমাদেরও দাবি তাই। সরকারের পদত্যাগ এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। জনগণ এই সরকারের পাশে নাই।

এক দফা দাবিতে আয়োজিত এই মহাসমাবেশে দলটির কয়েক লাখ নেতাকর্মী অংশ নেন। সমাবেশে অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন। দুপুরের আগেই সমাবেশ এলাকা লোকারণ্য হয়ে ওঠে। দুপুরের পর তুমুল বৃষ্টি হলেও নেতাকর্মীরা সমাবেশস্থলে অবস্থান করেন। বেলা সোয়া ২টায় শুরু হওয়া সমাবেশে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। মহাসমাবেশ ঘিরে গত কয়েক দিন ধরে উত্তাপ, উত্তেজনা থাকলেও শান্তিপূর্ণভাবেই মহাসমাবেশ শেষ হয়। যদিও নেতারা অভিযোগ করেন নেতাকর্মীদের সমাবেশে আসতে পথে পথে বাধা দেয়া হয়েছে। গ্রেপ্তার-হয়রানি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies